Share this link via
Personality Websites!
480140
9552
আখেরী নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার উম্মতের নিকট একটি হাদীস পৌঁছাল, যার মাধ্যমে কোনো সুন্নাত প্রতিষ্ঠিত হয় কিংবা কোনো বিদআতের মূলোৎপাটন করা হয়, তবে সেই বান্দার জন্য জান্নাত নির্ধারিত।” (হিলিয়াতুল আউলিয়া, ১০ খণ্ড, পৃ: ৪৫, হাদীস: ১৪৪৬৬) * হযরত বারা বিন আযেব رَضِیَ اللهُ عَنْهُ থেকে বর্ণিত, মুস্তফা জানে রহমত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “যে ব্যক্তি দুটি হাদীস শিখল—যেন তা দ্বারা নিজে উপকৃত হয় অথবা অন্যকে শেখায় যাতে পরবর্তী শিক্ষার্থীরা তা থেকে উপকৃত হতে পারে, তবে তার এই আমল ৬০ বছরের ইবাদত অপেক্ষা উত্তম।”
(কানযুল উম্মাল, ১০ম অংশ, ৫ম খণ্ড, পৃ: ৭১, হাদীস: ২৮৮৪৫)
একজন বুযুর্গ ছিলেন; হযরত আবু হাম্মাম رَحْمَۃُ اللهِ عَلَیْهِ। তাঁর ওফাতের পর কেউ তাঁকে স্বপ্নে দেখলেন যে, তাঁর মাথার ওপর অনেকগুলো প্রদীপ ঝুলছে। তিনি জিজ্ঞাসা করলেন: হে আবু হাম্মাম! এই প্রদীপগুলো কিসের? তিনি একেকটি প্রদীপের দিকে ইশারা করে বললেন: * এই প্রদীপটি 'হাদীসে শাফায়াত'-এর বরকতে মিলেছে * এই প্রদীপটি 'হাউজে কাউসার' সংক্রান্ত হাদীসের বরকতে মিলেছে * আর এই প্রদীপটি অমুক হাদীসের বরকতে দান করা হয়েছে।
سُبْحَانَ الله! জানা গেল যে, মাত্র একটি হাদীসে পাক শিখে নেওয়াও অনেক বড় সৌভাগ্যের বিষয়। اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! কিয়ামতের দিন প্রতিটি হাদীসের জন্য পৃথক পৃথক পুরস্কার দান করা হবে।।
আল্লাহ পাক তাকে সজীব ও সতেজ রাখুক
প্রিয় আকা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: "আল্লাহ পাক সেই ব্যক্তিকে সজীব ও সতেজ রাখুক, যে আমাদের থেকে কোনো হাদীস শোনে, তা স্মরণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami