Share this link via
Personality Websites!
480138
9552
রাসূলের সাহাবী হলেন: হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْهُ। প্রিয় আাকা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাহ্যিক ওফাতের পর তিনি দামেস্কে চলে গিয়েছিলেন, সেখানেই মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন এবং হাদীস শোনাতেন। একদা তিনি দামেস্কের জামে মসজিদে উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে আরয করল: হে মহান ব্যক্তিত্ব! আমি খবর পেয়েছি যে, আপনি মাক্কী-মাদানী সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি হাদীসে পাক বর্ণনা করেন। আমি আপনার নিকট থেকে সেই হাদীসে পাক শেখার জন্য মদীনা পাক থেকে এখানে দামেস্কে এসেছি। হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْهُ জিজ্ঞেস করলেন: তুমি কি অন্য কোনো কাজে আসোনি? তিনি বললেন: না। জিজ্ঞেস করলেন: সাথে ব্যবসা-বাণিজ্যের কোনো নিয়ত নেই তো? আরয করলেন: না। আমি বাড়ি থেকে শুধুমাত্র এই হাদীসে পাক শেখার জন্যই এসেছি।
আল্লাহু আকবর! ভাবার বিষয় হলো, আগের যুগে পায়ে হেঁটে অথবা উট, ঘোড়া ইত্যাদির মাধ্যমে সফর হতো; তখন না ছিল গাড়ি, না বাস, না বিমান...!! মদীনা পাক থেকে দামেস্কের পায়ে হাঁটা পথ কতটা? ২ হাজার ৬ শত ৩২ কিলোমিটার। এই ব্যক্তি এত দীর্ঘ সফর করলেন, ঘরবাড়ি ছাড়লেন, সন্তান-সন্ততি থেকে বিচ্ছিন্নতা বরণ করলেন, সফরের খরচও বহন করলেন এবং কষ্টও সহ্য করলেন এই সবকিছু কিসের জন্য করলেন? শুধুমাত্র একটি হাদীসে পাক শেখার জন্য। অনেক সময় আমরা দূরের সফর করলে সাথে আরও দু-চারটি কাজের কথা ভেবে নেই যে চলো! যখন যাচ্ছিই, তখন সাথে এই কাজ দুটোও করে ফেলি। তাঁর স্পৃহা দেখুন! এত দীর্ঘ সফর করার পেছনে আর কোনো নিয়ত নেই, শুধুমাত্র একটি হাদীস শরীফই শিখতে হবে। سُبْحَانَ الله!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami