Share this link via
Personality Websites!
479881
9532
হাদীসে পাকে রয়েছে: যখন আল্লাহ পাক কোনো বান্দার মঙ্গলের ইচ্ছা করেন, তখন তার মধ্যে ৩টি গুণ সৃষ্টি করে দেন, সেগুলোর মধ্যে একটি হলো; তার ত্রুটিসমূহ তার উপর স্পষ্ট করে দেন।
(শুয়াবুল ঈমান, কিতাবুয যুহদ, ৭/৩৪৮, হাদীস: ১০৫৩৫)
জানা গেল; আল্লাহর রাস্তায় সফরের সৌভাগ্য লাভ হওয়া কল্যাণের দরজা খুলে যাওয়ার নিদর্শন।
আল্লাহর রাস্তার মুসাফির হয়ে যান!
প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! এগুলো কত মহান উপকারিতা, আমরা বলতে পারি যে, আল্লাহর রাস্তায় সফর এক পূর্ণাঙ্গ সাধনা, নিজের বাতেনকে পবিত্র করার সফলতম চিকিৎসা। তাই আমাদের উচিত ঘরে বসে না থাকা। সাধারণত কেবল রুটিনমাফিক জীবন চলছে, ঘর থেকে দোকান, দোকান থেকে ঘর, অথবা ঘর থেকে অফিস এবং অফিস থেকে ঘর, ব্যস নিজেরই শহর ও মহল্লায় পড়ে রয়েছি, বাইরে বেরই হচ্ছি না। দ্বীনের কাজ এভাবে হয় না, বাতেনের পবিত্রতা এভাবে নসীব হয় না * অন্তর পরিষ্কার করতে হবে * নিজেকে সংশোধন করতে হবে * নেক কাজের অভ্যাস গড়ে তুলতে হবে * গুনাহের প্রতি ঘৃণা অন্তরে পোষণ করতে হবে * নেক নামাযী হতে হবে * তাহাজ্জুদ গুজার হতে হবে * চরিত্র সুন্দর করতে হবে * চরিত্রবান ও আদর্শবান মুসলমান হতে হবে; এর জন্য ঘর থেকে বের হতে হবে, আল্লাহর রাস্তায় সফর করতে হবে। হযরত বিশর হাফী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলতেন: হে ক্বারীগণ...!! হে সত্যের অন্বেষণকারীগণ...!! সফর করো! তোমরা পবিত্র হয়ে যাবে। (আওয়ারিফুল মাআরিফ, পৃষ্ঠা: ৭৮)
কাফেলাসমূহের উপর এত জোর কেন...?
একদা আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার ক্বাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর খেদমতে প্রশ্ন হলো; আপনি
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami