Share this link via
Personality Websites!
479880
9532
অন্তরকে পবিত্র-পরিচ্ছন্ন * উজ্জ্বল ও চকচকে বানাতে যে প্রভাব তাহাজ্জুদে রয়েছে * যে প্রভাব নফল রোযায় রয়েছে * যে প্রভাব নফল নামাযে রয়েছে, সেই প্রভাব আল্লাহর রাস্তার মুসাফির হওয়ার মধ্যেও রয়েছে। অর্থাৎ যত দ্রুততার সাথে তাহাজ্জুদের বরকতে অন্তর পরিষ্কার হয়, তত দ্রুততার সাথেই আল্লাহর রাস্তার মুসাফির হওয়া দ্বারাও অন্তর পরিষ্কার হয়ে যায়।
আল্লাহর রাস্তায় সফরের দ্বীনি উপকারিতা
শায়খ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: যেভাবে চামড়ায় লবণ লাগানো, তা প্রক্রিয়াজাত করা এবং পরিষ্কার করার মাধ্যমে চামড়া নরম ও কোমল হয়ে যায়, তার দুর্গন্ধ দূর হয়ে যায়, তা পবিত্র ও পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর রাস্তায় সফরের বরকতে নফসে আম্মারা (অর্থাৎ মন্দের দিকে প্ররোচিতকারী নফস) নরম, পবিত্র ও সুগন্ধিময় হয়ে যায়, তার অবাধ্যতা দূর হয়ে যায়। এভাবে তা মন্দের দিকে প্ররোচনাকারী থাকে না বরং ঈমানী নূরে আলোকিত হয়ে নেক কাজের অভ্যস্ত হয়ে ওঠে। (আওয়ারিফুল মাআরিফ, পৃষ্ঠা: ৭৫)
তিনি আরো বলেন: যে মুরীদ আল্লাহর রাস্তায় সফরে অবিচলতা অবলম্বন করে (অর্থাৎ সর্বদা ধারাবাহিকতা বজায় রাখে বা বারবার আল্লাহর রাস্তায় সফর করে) সে তার নফসে আম্মারাকে খুব দ্রুত সংশোধন করে ফেলে, তার মন্দ চরিত্র খুব দ্রুত উত্তম চরিত্রে রূপান্তরিত হয় * সে সততা ও একনিষ্টতা লাভ করে * তার বাতেনের অপবিত্রতা ভালো কাজে পরিবর্তিত হয় * তার অবিচলতা নসীব হয় * আল্লাহর রাস্তায় সফরের একটি বিরাট উপকারিতা হলো এর বরকতে আত্মতুষ্টি ও অহংকারের মূলোৎপাটন হয়, মানুষের নিজের দোষ-ত্রুটি তার সামনে স্পষ্ট হয়ে যায়, অতঃপর মানুষ সেগুলোর চিকিৎসায় লেগে যায়। (আওয়ারিফুল মাআরিফ, পৃষ্ঠা: ৭৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami