Share this link via
Personality Websites!
479879
9532
এখানে সফর করতে থাকে, কিয়ামতের দিন তাদের আল্লাহ পাকের নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সান্নিধ্য নসীব হবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেসব ইসলামী ভাই আল্লাহর রাস্তায় সফরের মানসিকতা রাখেন না, নামায পড়েন, রোযা রাখেন, হালাল রিযিক উপার্জন করেন, অন্যান্য নেক কাজ করেন কিন্তু আল্লাহর রাস্তায় সফর করা তাদের ডিকশনারিতেই অন্তর্ভুক্ত নেই, তারা একটু চিন্তা করে দেখুন; আল্লাহর রাস্তার মুসাফির হওয়া কত ফযিলতপূর্ণ আমল!
আল্লাহর রাস্তায় সফরের অনন্য প্রভাব
শায়খ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অত্যন্ত উচ্চ মর্যাদাবান ব্যক্তিত্ব, সোহরাওয়ার্দীয়া সিলসিলার অগ্রপথিক। তিনি এমন এক ব্যক্তিত্ব যে, হুযূর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার বুকে হাত রেখেছিলেন, তিনি বলেন: এর বরকতে আমার বক্ষ ইলমে লাদুন্নী (অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত বিশেষ জ্ঞান) দ্বারা পূর্ণ হয়ে গিয়েছিল। (বাহজাতুল আসরার, পৃষ্ঠা: ৭০)
শায়খ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: তাহাজ্জুদ পড়া, রোযা রাখা এবং নফল নামায পড়ার যে প্রভাব অন্তরে পড়ে, আল্লাহর রাস্তায় সফর করারও সেই প্রভাবই পড়ে থাকে।
(আওয়ারিফুল মাআরিফ, পৃষ্ঠা: ৭৫)
!اَللهُ اَكْبَرُ কত মহান কথা...!! তাহাজ্জুদ পড়লে কী হয়? * অন্তর থেকে গুনাহের ময়লা ধুয়ে যায় * অন্তরে নূর আসে * বাতেনী রোগ দূর হয় * নেক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় * গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় * বাতেন উজ্জ্বল ও চকচকে হয়ে যায় এবং সূফীয়ায়ে কেরামের নিকট এ বিষয়টিও নির্ধারিত যে, তাহাজ্জুদের নামায এবং নফল রোযা অত্যন্ত দ্রুততার সাথে অন্তরকে পবিত্র ও পরিষ্কার করে। শায়খ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: *
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami