Share this link via
Personality Websites!
479877
9532
আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে যাচ্ছে * কেউ হালাল রিযিকের জন্য সফর করছে * কেউ কোনো বিবাহে অংশগ্রহণের জন্য যাচ্ছে * কেউ ঘুরে বেড়ানো ও বিনোদনের জন্য যাচ্ছে। অর্থাৎ মানুষের এই মানসিকতা থাকে যে সফর তো কেবল এসব উদ্দেশ্যের জন্যই করা হয়, বাকী রইল দ্বীন...!! এর জন্য সফর করার মতো মানসিকতা সাধারণত থাকে না, মানুষ মনে করে থাকে যে আল্লাহর রাস্তায় সফর করা * দ্বীনি লোকদের কাজ * দাওয়াতে ইসলামীর লোকদের কাজ * তারা যারা পাগড়ী পরিধান করে * দাড়ি রেখেছে * যাদের দূর থেকে দেখেই আমরা চিনে ফেলি যে, অমুক ইসলামী ভাই আসছেন, আল্লাহর রাস্তায় সফর করা কেবল তাদেরই কাজ।
না...!! প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর রাস্তায় সফর দ্বীনের অংশ, এটি একটি স্বতন্ত্র নেক কাজ * যেমন; নামায পড়া নেকীর কাজ * রোযা রাখা নেকীর কাজ * তিলাওয়াত করা নেকীর কাজ * সদকা দেওয়া নেকীর কাজ * তেমনি আল্লাহর রাস্তায় সফর করাও একটি পৃথক * স্বতন্ত্র নেক কাজ এবং এর উপর সাওয়াব পাওয়া যায়।
আল্লাহর রাস্তায় সফর করার ফযিলত
বুখারী ও মুসলিমের বর্ণনা, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাকের রাস্তায় এক সকাল বা এক সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, সেসব কিছু থেকে উত্তম।
(বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, পৃষ্ঠা: ৭২৬, হাদীস: ২৭৯২)
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কোনো বান্দার উপর আল্লাহর রাস্তার ধূলিবালি এবং দোযখের ধোঁয়া একত্রিত হতে পারে না।
(তিরমিযী, কিতাবু ফাদায়িলিল জিহাদ, পৃষ্ঠা: ৪১৫, হাদীস: ১৬৩৩)
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসে পাকের ব্যাখ্যায় বলেন: আল্লাহর রাস্তার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami