Share this link via
Personality Websites!
479876
9532
তিনি সেখান থেকে আল্লাহর রাস্তায় সফর করে মদীনায় আসতেন এবং মদীনায় ইন্তেকাল করতেন, এভাবে তার জন্মস্থান থেকে শুরু করে মদীনা পর্যন্ত যে জমিন হতো, ততটুকু জমিন তাকে জান্নাত থেকে দান করা হতো।
(হাশিয়াতুস সিন্ধী আলা নাসায়ী, কিতাবুল জানাইয, ১/৬৬৩, ১৮৩২নং হাদীসের পাদটিকা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই হাদীসে পাক থেকে প্রমাণিত হলো যে, সফরের মৃত্যু স্বদেশের মৃত্যুর চেয়ে উত্তম। (মিরআতুল মানাজীহ, ২/ ৪৩৪) অপর একটি হাদীসে পাকে ইরশাদ করেন: مَوْتُ غُرْبَةٍ شَهَادَةٌ অর্থাৎ সফরের মৃত্যু শাহাদাত। (ইবনে মাজাহ, কিতাবুল জানাইয, পৃষ্ঠা: ২৫৮, হাদীস: ১৬১৩)
আল্লাহর রাস্তায় সফর এক স্বতন্ত্র নেক কাজ
আমাদের সমাজে এটি একটি মানসিকতা, এই চিন্তা তৈরি হয়ে আছে... মুসলমানদের একটি সংখ্যা তো এমন যারা দ্বীনের দিকে আসেই না, জুমা ও ঈদের নামায পড়ে নেয়, এছাড়া কেবল আধুনিক জীবনযাপন করছে। এদের ছাড়া যারা নিয়মিত দ্বীনের প্রতি আগ্রহ রাখে * দাড়ি শরীফ রেখেছে * মাথা ঢেকে রাখে * নামায পড়ে * রোযা রাখে * তিলাওয়াত করে * দ্বীনদার হিসেবে পরিচিতও, সাধারণত এই লোকদেরও চিন্তা এমন হয় যে দ্বীন কেবল এতটুকুই: * নামায পড়ে নিলাম * রোযা রেখে নিলাম * হালাল উপার্জন করলাম * হালাল খেলাম * আল্লাহ পাকের হক আদায় করলাম * বান্দার হক আদায় করলাম আর ব্যস...!! আল্লাহর রাস্তায় সফর তাদের ডিকশনারিতেই থাকে না। সত্য বলছি; * আমরা বাস স্ট্যান্ড পরিদর্শনে যাই * রেলওয়ে স্টেশনে যাই * এয়ারপোর্টে যাই * প্রতিদিন হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ সফর করে * কেউ তার
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami