Share this link via
Personality Websites!
479894
9532
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২২ অক্টোবর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সালাম দেওয়ার অবশিষ্ট সুন্নাত ও আদব
* اَلسَّلامُ عَلَیْکُمْ বললে ১০টি নেকী অর্জিত হয়। সাথে وَرَحْمَۃُ الله বললে ২০টি নেকী হয়ে যাবে এবং وَبَرَکاتُہ যোগ করলে ৩০টি নেকী পাওয়া যাবে। * কিছু লোক সালামের সাথে ‘জান্নাতুল মাকাম’ এবং ‘দোযখুল হারাম’ শব্দ বৃদ্ধি করে দেয়, এটি ভুল পদ্ধতি; এমনকি কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তো مَعَاذَ الله এ পর্যন্ত বকে ফেলে: “আপনার সন্তানেরা আমার গোলাম।” * সালামের উত্তর অবিলম্বে এবং এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব যেন সালামদাতা শুনতে পায়। * সালাম ও সালামের উত্তরের সঠিক উচ্চারণ মুখস্থ করে নিন। প্রথমে আমি বলছি আপনারা শুনে পুনরাবৃত্তি করুন: اَلسَّلامُ عَلَیْکُمْ। এবার প্রথমে আমি উত্তর শোনাচ্ছি অতঃপর আপনারা তা পুনরাবৃত্তি করুন: وَعَلَیکُمُ السَّلام।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “অসদাচরণ থেকে মুক্তির দোয়া” মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنْ مُنْکَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالاَھْوَاءِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami