Share this link via
Personality Websites!
479874
9532
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আহ! তার ইন্তেকাল যদি এখানে না হতো!
সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একজন সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, যিনি মদীনা শরীফেরই বাসিন্দা ছিলেন, সেখানেই তার জন্ম হয়েছিল, অবশেষে মদীনা শরীফেই তার ইন্তেকাল হয়ে গেল। তার জানাযা প্রস্তুত করা হলো, প্রিয় আক্বা, মাক্কী-মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم জানাযার নামায পড়ালেন। জানাযার নামায পড়ার পর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: يَا لَيْتَهُ مَاتَ بِغَيْرِ مَوْلِدِهِ আহ! তার ইন্তেকাল যদি তার জন্মস্থান ছাড়া অন্য কোনো শহরে হতো...!!
সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এতে অত্যন্ত বিস্মিত হলেন, আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এর মধ্যে কী রহস্য রয়েছে? ইরশাদ করেন: যখন কোনো মানুষ তার জন্মস্থান ছাড়া অন্য কোনো শহরে মৃত্যুবরণ করে, তখন তার জন্মস্থান থেকে শুরু করে তার মৃত্যুর স্থান পর্যন্ত সমস্ত জমিনের পরিমাপ করে ততটুকু স্থান তাকে জান্নাত থেকে দান করা হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami