Share this link via
Personality Websites!
479890
9532
اَلْحَمْدُ لِلّٰه ৩ দিন, ১২ দিন, এক মাস এবং ১২ মাসের কাফেলায় ক্রমাগত সফর করেই চলেছে। আপনারা নিজেরা কাফেলার মুসাফির হোন! নিজেদের আত্মীয়-স্বজন, ছেলে, ভাই, কাজিন এবং বন্ধুবান্ধব ইত্যাদিদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করে সফর করান! মোবাইলে, এসএমএসের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ব্যস যার সাথে যেখানে দেখা হয়, কথা হয়, কাফেলার জন্য উৎসাহ দিতে থাকুন। اِنْ شَآءَ الله নেক কাজের দাওয়াত দেওয়ার সাওয়াব মিলবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নির্দেশাবলী পালন করতে, তার আনুগত্য করতে, নিষিদ্ধ বিষয়াদি থেকে বেঁচে থাকতে এবং নেক কাজ করার অভ্যাস গড়ে তোলার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান, আশিকানে রাসূলের সাথে কাফেলায় সফর করুন এবং নেক আমলের পুস্তিকা পূরণ করার অভ্যাস গড়ে তুলুন। যখন মানুষ প্রতিদিন নিজের হিসাব করে যে, আজ আমি কী করলাম, কোন ভালো কাজ ও কোন মন্দ কাজ করলাম, তখন তার পক্ষে নিজেকে সংশোধন করা সহজ হয়ে যায়। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত “৭২টি নেক আমল” শরীয়ত ও তরীকতের এমন এক সমন্বিত সংকলন যে, এগুলোর উপর আমল করলে নেক কাজ করার এবং গুনাহ থেকে বাঁচার অভ্যাস তৈরি হয়। এই নেক আমলগুলোর মধ্য হতে একটি নেক আমল নম্বর ১৫ হলো: আপনি কি আজ আপনার আমলের পর্যালোচনা করে “নেক আমল” পুস্তিকার ঘরগুলো পূরণ করেছেন?
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami