Share this link via
Personality Websites!
479889
9532
অর্জিত হবে এবং একই সাথে এই নামাযগুলো পড়ারও সৌভাগ্য নসীব হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আশিকানে রাসূলের সান্নিধ্য লাভের মাধ্যম
কাফেলায় সফরের একটি বরকত এও যে, এর মাধ্যমে নেক সাহচর্য নসীব হয়। হ্যাঁ! যারা ঘর থেকে বের হয়েছেন, সন্তান-সন্ততি থেকে দূরত্ব অবলম্বন করেছেন, ব্যবসা-বাণিজ্য ছেড়েছেন, দূর-দূরান্ত এলাকায় যেখানে তাদের কোনো পরিচিতজন নেই, কোনো আত্মীয়-স্বজন নেই, কেবল ও কেবল দ্বীনের খাতিরে, ইলমে দ্বীন শেখার খাতিরে, নেক কাজের দাওয়াত ছড়িয়ে দেওয়ার খাতিরে, সুন্নাত শেখা ও শেখানোর খাতিরে সফর করে বের হয়েছেন, মসজিদকে তথা আল্লাহ পাকের ঘরকে নিজেদের থাকার জায়গা বানিয়েছেন, তারা যদি নেককার না হন, তবে বলুন! আর কে নেককার হবে...? اَلْحَمْدُ لِلّٰه কাফেলার মুসাফিরগণ, এরপর যেখানে যাচ্ছেন সেখানকার অধিবাসী মুসলমানগণ, মসজিদের নামাযীগণ, আশিকানে রাসূল; কাফেলার বরকতে তাদের সান্নিধ্য অর্জিত হয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর রাস্তায় সফরের এ ছাড়া আরও বহু বরকত রয়েছে, আপনারাও কাফেলায় সফর করুন! اِنْ شَآءَ الله * রোগব্যাধি দূর হবে * দারিদ্র্য থেকে মুক্তি মিলবে * রিযিকে বরকত নসীব হবে * দোয়া কবুল হবে * পারিবারিক কলহ-বিবাদ ও অন্যায় মামলা-মোকদ্দমা দূর হবে * নেককার বান্দাদের সাহচর্য মিলবে * সুন্নাতের উপর আমল করার, নেককার হওয়ার এবং গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা গড়ে উঠবে * দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসীব হবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami