Share this link via
Personality Websites!
479888
9532
অবস্থান করাকে আঁকড়ে ধরো! কেননা মসজিদে বসা নবীগণের পদ্ধতি। (তানবীহুল মুগতররীন, পৃষ্ঠা: ১৩৭)
سُبْحٰنَ الله! জানা গেল; মসজিদে থাকা, মসজিদে অধিক থেকে অধিক সময় অতিবাহিত করা নবীগণ, ওলীগণ ও নেককার ব্যক্তিদের পদ্ধতি। اَلْحَمْدُ لِلّٰه এই সৌভাগ্যও কাফেলার বরকতে আমাদের নসীব হয়ে থাকে।
কাফেলায় সফরের বরকতে মসজিদে তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত ফরয নামায আদায় এবং তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আওয়াবীনের মতো নফল নামায পড়ার সৌভাগ্যও নসীব হয়।
এখন দেখুন! আমাদের মাঝে আমলের তো অভাব রয়েছেই, সেই সাথে ইলমেরও অনেক অভাব রয়েছে। হয়তো আমাদের মধ্যেও এমন অনেকে আছেন যাদের ইশরাক, চাশত ও আওয়াবীন সম্পর্কে জানা নেই যে, এগুলো কোন নামায। অথচ আওয়াবীনকে সালেহীনের নামায বলা হয়েছে। অথচ কুরআনে করীমে সালাতুল আওয়াবীন আদায়কারীদের সম্পর্কে ইরশাদ হয়েছে:
(দুররে মানসূর, পারা: ২১, সূরা সাজদাহ, ১৬নং আয়াতের পাদটিকা, ৬/৫৪৬)
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍۚ-جَزَآءًۢ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ(۱۷)
(পারা: ২১, সূরা: সাজদা: ১৭)
কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং কোন ব্যক্তির জানা নেই যে নয়নাভিরাম তাদের জন্য লুক্কায়িত রাখা হয়েছে পুরস্কারস্বরূপ তাদের কৃতকর্মের।
কত চমৎকার প্রতিদান, কত সুন্দর পুরস্কার! যারা সালাতুল আওয়াবীন পড়েন, তাদের জন্য আল্লাহ পাক এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা দেখে চোখ জুড়িয়ে যাবে। এখন এই সালাতুল আওয়াবীন কী? ইশরাক ও চাশতের নামায কোনটি? কাফেলায় সফর করুন! اِنْ شَآءَ الله এই নামাযগুলো সম্পর্কে জ্ঞানও
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami