Share this link via
Personality Websites!
479886
9532
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করে দেখুন! ইলমে দ্বীন শেখার খাতিরে আল্লাহর রাস্তায় সফর করা কত ফযীলতের কাজ। জান্নাতে যাওয়া সহজ নয়, এর জন্য * নফসে আম্মারার সাথে যুদ্ধ করতে হয় * শয়তানের সাথে লড়াই করতে হয় * কুপ্রবৃত্তি ত্যাগ করতে হয় * আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ করতে হয় * তারপর জান্নাতে পৌঁছানোর জন্য কিয়ামতের ভয়াবহতা অতিক্রম করতে হয় * হিসাব-নিকাশের পর্ব * পুলসিরাত...!! আহ! হাজারো সমস্যা রয়েছে, জান্নাতের পথ সহজ পথ নয়। কিন্তু কুরবান হয়ে যাই! যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য সফর করে, তার জন্য জান্নাতের পথ সহজ করে দেওয়া হয়।
ইলমে দ্বীন অর্জন না করা অনুশোচনার কারণ
প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন সর্বাধিক অনুশোচনা তার হবে, যে দুনিয়াতে ইলমে (দ্বীন) শেখার সুযোগ পেয়েছিল কিন্তু সে শেখেনি।
(তারীখে মাদীনা দামেস্ক, ৫১/১৩৭)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজ সুযোগ আছে, সময় আছে, নিঃশ্বাস চলছে, আমরা কিয়ামতের অনুশোচনা থেকে বাঁচার ব্যবস্থা করি, কাফেলায় সফর করি, اِنْ شَآءَ الله ইলমে দ্বীন শেখা নসীব হবে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কাফেলা দূর-দূরান্ত এলাকায় যায়, বিভিন্ন শহর, গ্রাম ও জনপদে যায়। এখন সেখানে গিয়ে থাকবে কোথায়? আশিকানে রাসূল মসজিদে অবস্থান করেন, এভাবে কাফেলার বরকতে মসজিদে অধিক থেকে অধিক সময় কাটানোর সৌভাগ্য নসীব হয়।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami