Share this link via
Personality Websites!
479885
9532
আমার বয়স ৭০ বছর হয়ে গেছে কিন্তু গোসলের ফরযগুলো আমার জানা ছিল না, আজ কাফেলার বরকতে আমি গোসলের ফরযগুলো শিখতে পেরেছি। আফসোস! আমার তো এটাও জানা ছিল না যে, গোসলে ফরযও রয়েছে।
(নেককার হওয়া ও বানানোর পদ্ধতি, পৃষ্ঠা: ৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি কেবল একজন বৃদ্ধের অবস্থা নয়, আমাদের সমাজে এমন বহু উদাহরণ পাওয়া যাবে। মুসলমানদের এক বিরাট সংখ্যা এমন রয়েছে যাদের অযূর ফরয ও সুন্নাত জানা নেই, নামাযের ফরয, ওয়াজিব ও সুন্নাত জানা নেই এবং বহু প্রয়োজনীয় বরং ফরয জ্ঞানও তাদের জানা থাকে না। আফসোসের বিষয় হলো, এগুলো শেখার মানসিকতাও তাদের থাকে না। আমরা কাফেলায় সফর করলে اِنْ شَآءَ الله ফরয ইলমও শেখা যাবে, সুন্নাতও শেখা যাবে এবং আল্লাহ পাক চাইলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ সাধিত হবে।
ইলমে দ্বীন অর্জনের জন্য সফরের নির্দেশ
আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
فَلَوْ لَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ
(পারা: ১১, সূরা: তাওবা: ১২২)
কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং কেন এমন হলোনা যে, তাদের প্রত্যেক দল থেকে একটা দল বের হতো, যারা ধর্মের জ্ঞান অর্জন করতো।
প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
(মুসলিম, কিতাবুয যিকরি ওয়াদ দোয়া, পৃষ্ঠা: ১০৩৯, হাদীস: ২৬৯৯)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami