Share this link via
Personality Websites!
479884
9532
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه কাফেলা কেবল একটি ইবাদত নয় বরং বহু ইবাদতের সমষ্টি, একটি নেকী নয়, বহু নেকীর সমষ্টি, কেবল কল্যাণ নয় বরং সর্বপ্রকার কল্যাণের সমাহার। কাফেলায় সুন্নাত শেখা ও শেখানো হয় * ইলমে দ্বীনের দরস দেওয়া ও শোনা হয় * দ্বীনি বয়ান করা ও শোনা হয় * নিজের আমল পর্যালোচনা করার হালকা বসে * সালাতুত তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবীন এবং সালাতুত তাওবার নফল নামায পড়ার সৌভাগ্য অর্জিত হয় * কুরআনী সূরাসমূহ মুখস্থ করা হয় * ফরয নামাযসমূহ জামাআতের সাথে মসজিদে পড়ার সৌভাগ্য নসীব হয় * এবং নেক লোকদের সান্নিধ্য অর্জিত হয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! কাফেলা ইলমে দ্বীন শেখা ও শেখানোর সর্বোত্তম মাধ্যম। اَلْحَمْدُ لِلّٰه কাফেলার বরকতে * সুন্নাত শেখার সুযোগ মেলে * অযূ * গোসল * এবং নামাযের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম শেখার সুযোগ হয় * কুরআনে করীমের সংক্ষিপ্ত সূরা মুখস্থ করার সৌভাগ্য মেলে * তাজবীদ ও ক্বিরাআত শেখা নসীব হয়, এবং এমন অনেক কিছু রয়েছে যা আমাদের শেখা প্রয়োজন, বরং কিছু কিছু ইলম তো এমন যা প্রত্যেক মুসলমানের উপর শেখা ফরয। اَلْحَمْدُ لِلّٰه কাফেলার বরকতে সেই ফরয ইলম শেখাও নসীব হয়ে যায়।
একবার আশিকানে রাসূলের একটি কাফেলা আল্লাহর রাস্তায় সফরে ছিল, এই সময়ে মসজিদে শেখা-শেখানোর একটি হালকা অনুষ্ঠিত হলো, তাতে গোসলের ফরযসমূহ শেখানো হলো। এটি শুনে একজন বৃদ্ধ কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন:
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami