Share this link via
Personality Websites!
479883
9532
সেখানে থাকব কোথায়? রাত কোথায় কাটাব? এই সফরে গিয়ে করব কী?
সমস্যা তো আছেই। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামী আমাদের এই সমস্যা দূর করে সহজ করে দিয়েছে। আমাদের কেবল প্রয়োজনীয় আসবাবপত্র নিতে হবে, ঘর থেকে বের হতে হবে এবং ফয়যানে মদীনায় দারুস সুন্নায় পৌঁছে যেতে হবে * অতঃপর কোথায় যাবে? এটি দাওয়াতে ইসলামীর যিম্মাদারী * কোথায় থাকতে হবে? এটিও দাওয়াতে ইসলামীর যিম্মাদারী * সফরের সঙ্গী কারা হবে? এটিও দাওয়াতে ইসলামীর যিম্মাদারী * আমীরে কাফেলা কে হবে? এটিও দাওয়াতে ইসলামীর যিম্মাদারী * সফরে চলে গেলাম, এখন সেখানে কী করবো? এটিও দাওয়াতে ইসলামীর যিম্মাদারী।
اَلْحَمْدُ لِلّٰه আল্লাহর রাস্তায় সফরের জন্য কাফেলাসমূহের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা রয়েছে * কাফেলায় গিয়ে কী করতে হবে? * ফজরের পর কী করতে হবে? * যোহরের সময় কী করতে হবে? * আসরের পর কী করতে হবে? * নেক কাজের দাওয়াত কীভাবে দিতে হবে? * নিজের সংশোধনের ব্যবস্থা কীভাবে করতে হবে? * কী শিখতে হবে? * কী শেখাতে হবে? * কখন ঘুম থেকে উঠতে হবে? * কখন ঘুমাতে হবে? পুরো শিডিউল তৈরি করা আছে। ইলমে দ্বীন শেখা ও শেখানোর, নিজের ও অপরের সংশোধনের একটি পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করা আছে। আমাদের কেবল সাহস করতে হবে, প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে ফয়যানে মদীনায় পৌঁছাতে হবে। اِنْ شَآءَ الله এক চমৎকার পদ্ধতিতে আল্লাহর রাস্তায় সফরের সৌভাগ্যও নসীব হয়ে যাবে এবং এই মাধ্যমে নিজের ও অন্যের সংশোধনের
ব্যবস্থাও হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami