Share this link via
Personality Websites!
479371
9516
আফসোস! এত উপকারিতা থাকা সত্ত্বেও কিছু লোক মীমাংসা করতে ইতস্তত করেন এবং দূরত্ব বাড়িয়ে দেন। নিশ্চিতভাবে এর প্রধান কারণ হলো ইলমে দ্বীন থেকে দূরে থাকা। এমন সময় শয়তানও জাল বুনে মানুষকে মীমাংসা থেকে দূরে রাখে এবং শত্রুতা বজায় রাখার চেষ্টা করে। আমাদের উচিত সাহস করা এবং মীমাংসার মাধ্যমে দ্বীন ও দুনিয়ার কল্যাণ অর্জনের চেষ্টা করা। মীমাংসার ক্ষেত্রে আমাদের পূর্বসূরী বুযুর্গানে দ্বীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِمْ এর নীতি কেমন ছিল? আসুন তার একটি ঈমান উদ্দীপক ঝলক শুনি:
জান্নাতে ভাইয়ের আগে না যাওয়ার আকাঙ্ক্ষা
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “কোনো মুসলমানের জন্য এটি জায়েয নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন রাতের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে; আর মীমাংসায় যে অগ্রগামী হবে সে জান্নাতে আগে প্রবেশ করবে।” হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি জানতে পারলাম যে, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا -এর মাঝে কোনো একটি কারণে কথা বলা বন্ধ আছে। তখন আমি হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ -কে বললাম: “লোকেরা আপনাদের দুজনকে নিজেদের পথপ্রদর্শক মনে করে। আপনারা নিজেদের সম্পর্ক ছিন্ন করবেন না; আপনার ভাইয়ের কাছে গিয়ে কথা বলুন, যেহেতু আপনি তাঁর চেয়ে বয়সে ছোট।” এতে হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ বললেন: “যদি আমি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বাণী— ‘মীমাংসায় যে অগ্রগামী হবে সে জান্নাতে আগে যাবে’—না শুনতাম, তবে আমি অবশ্যই তাঁর কাছে যেতাম। কিন্তু আমি এটি পছন্দ করি না যে, আমি তাঁর আগে জান্নাতে প্রবেশ করি।”
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami