Share this link via
Personality Websites!
479370
9516
فِیْ مَعصِیَۃِ اللهِ اِنَّمَا الطَّاعَۃُ فِی الْمَعرُوْف অর্থাৎ আল্লাহর নাফরমানিতে কারো আনুগত্য জায়েয নয়, আনুগত্য কেবল নেক কাজের ক্ষেত্রে।
(মুসলিম, পৃষ্ঠা: ৭৮৯, হাদিস: ৪৭৬৫)
মীমাংসার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখা জরুরি যাতে নাফরমানির কাজে কোনো আপোষ না হয়। যেমন—বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সন্তানদের প্রচণ্ড চাপ যে, নাচ-গান বা মিউজিক প্রোগ্রাম হতে হবে। এখন পিতা-মাতা সন্তানদের অসন্তুষ্টি থেকে বাঁচতে এই বলে আপোষ করে নিলেন যে—ইসলামে তো মীমাংসার অনেক গুরুত্ব আছে, তাই আমরা সন্তানদের কথা মেনে নিলাম। এমন সন্ধি নাজায়েয, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহ পাক আমাদের শরীয়তের চাহিদা অনুযায়ী মীমাংসা করার তৌফিক দান করুক। মনে রাখবেন! মীমাংসা করা একটি মহৎ কাজ। এর মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সন্তুষ্টি অর্জিত হয়। কবরের ধাপগুলো সহজ হয়ে যায়। আখেরাতের মঞ্জিলসমূহ সহজ হয়। মানুষ জান্নাতের নিকটবর্তী হয় এবং জাহান্নাম থেকে দূরে থাকে। মানুষের চোখে মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায়। মানুষের সুনাম ছড়িয়ে পড়ে। ভালোবাসা বিকশিত হয় এবং ঘৃণা দূর হয়। শয়তান লাঞ্ছিত ও অপদস্থ হয়। বিবাদমান পরিবারগুলোর তিক্ততা দূর হয়। আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণের মানসিকতা তৈরি হয়। মনে প্রশান্তি ও স্বস্তি মেলে। অস্থিরতা ও টেনশন দূর হয়। মোটকথা, মীমাংসার অগণিত উপকারিতা রয়েছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami