Share this link via
Personality Websites!
479369
9516
আসুন এই ধরণের সন্ধির কয়েকটি উদাহরণ শুনি: যেমন স্বামী-স্ত্রীর মাঝে এমন শর্তে মীমাংসা করানো যে, স্বামী তার অন্য স্ত্রীর (সতীনের) কাছে যাবে না—এমন সন্ধি করানো সঠিক নয়। ঋণগ্রস্ত মুসলমান তার পাওনাদারকে সুদ প্রদান করবে—এমন সন্ধি সঠিক নয়। (মিরআতুল মানাজিহ, ৪/৩০৩ সংক্ষেপিত)। একইভাবে কোনো মহিলাকে তিন তালাক দেওয়ার পরেও স্বামী-স্ত্রীকে এ কথা বলা যে— “কোনো সমস্যা নেই, তোমাদের যে ভুল হয়েছে আল্লাহ তা মাফ করে দেবেন, তোমরা এখন নিজেদের মধ্যে মীমাংসা করে নাও”; অথচ তিন তালাকের পর ওই নারী তার স্বামীর জন্য হারাম হয়ে গেছেন এবং কেবল সন্ধি করার মাধ্যমে এই হারাম কাজ হালাল হতে পারে না। সুতরাং তাঁদের এই মীমাংসা করানো মূলত হারামকে হালাল করার অপচেষ্টা যা কোনোভাবেই জায়েয নয়। যদি কোনো ঋণী ব্যক্তি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারে, তবে এই শর্তে মীমাংসা করা যে, ঋণী ব্যক্তি অতিরিক্ত সময়ের জন্য জরিমানা (সুদ) দেবে—এমন সন্ধি সঠিক নয়। কারো সাথে এই শর্তে সন্ধি করা যে, সে তার আপন ভাই বা বোনের সাথে সম্পর্ক ছিন্ন করবে—এমন সন্ধি সঠিক নয়। নিজের বন্ধুকে এই শর্তে মীমাংসা করতে বাধ্য করা যে—সন্ধি করতে হলে অমুক নাটক বা গান শুনতে বা দেখতে হবে—এমন সন্ধি সঠিক নয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই উদাহরণগুলো থেকে বোঝা গেল—মীমাংসা কেবল ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে হতে পারে, শরীয়তের নাফরমানির ক্ষেত্রে কোনো সন্ধি নেই। আল্লাহ পাক ও তাঁর প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই এবং দ্বীনের বিষয়ে ‘মুদাহানাত’ (হীনবল হওয়া) করার কোনো সুযোগ নেই। মুসলিম শরীফের হাদিসে আছে: لَاطَاعَۃَ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami