Share this link via
Personality Websites!
479368
9516
আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর সুন্নাত এবং আল্লাহ করীম কুরআনুল করীমেও মীমাংসা করার নির্দেশ দিয়েছেন। সুতরাং পারা ২৬, সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ وَ اتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ۠(۱۰)
(পারা:২৬, আল-হুজুরাত: ১০)
কানযুল ঈমানের অনুবাদ: মুসলমান-মুসলমান পরস্পর ভাই ভাই। সুতরাং আপন দু'ভাইয়ের মধ্যে সন্ধি করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়।
একইভাবে হাদিস শরীফেও মীমাংসা করিয়ে দেওয়ার অনেক ফযিলত বর্ণিত হয়েছে।
রোযা, নামায ও সদকার চেয়ে শ্রেষ্ঠ আমল
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “আমি কি তোমাদের রোযা, নামায ও সদকার চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা বলব না?” সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان আরয করলেন: “ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! অবশ্যই বলুন।” ইরশাদ করলেন: “সেই আমলটি হলো পরস্পর বিবাদমান ব্যক্তিদের মাঝে মীমাংসা করিয়ে দেওয়া; কারণ অভিমান ব্যক্তিদের বিবাদ কল্যাণকে ধ্বংস করে দেয়।”
(আবু দাউদ, কিতাবুল আদব, বাবু ফি ইসলাহি যাতিল বাইন, ৪/৩৬৫, হাদিস: ৪৯১৯)
মনে রাখবেন! মুসলমানদের মাঝে কেবল সেই মীমাংসাই জায়েয যা শরীয়তের গণ্ডির ভেতরে থাকে। পক্ষান্তরে এমন সন্ধি যা হারামকে হালাল কিংবা হালালকে হারাম করে দেয়—তা জায়েয নয়। যেমন হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “মুসলমানদের মাঝে মীমাংসা করা জায়েয; তবে সেই মীমাংসা নয় যা হারামকে হালাল করে দেয় অথবা হালালকে হারাম করে দেয়।”
(আবু দাউদ, কিতাবুল আক্বদীয়াহ, বাবু ফিল সুলহ্, ৩/৪২৫, হাদিস: ৩৫৯৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami