Share this link via
Personality Websites!
479367
9516
মনে রাখবেন! দুনিয়াতে যদি কেউ কারো অধিকার হরণ করে থাকে, তবে বুদ্ধিমত্তা হলো—সেটি এখানেই পরিশোধ করে দেওয়া অথবা মাফ করিয়ে নেওয়া। অন্যথায় আখেরাতে চরম লাঞ্ছনার মুখোমুখি হতে হবে। সুতরাং রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “কিয়ামতের দিন তোমরা অবশ্যই হকদারদের পাওনা ফিরিয়ে দেবে; এমনকি শিংবিহীন ছাগলের প্রতিশোধ শিংওয়ালা ছাগল থেকে নেওয়া হবে।” (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, বাবু তাহরীমিয যুলম, পৃষ্ঠা ১০৭০, হাদিস: ৬৫ ৮০) অর্থাৎ যদি তোমরা দুনিয়াতে মানুষের হক আদায় না করো, তবে যে কোনো মূল্যে কিয়ামতে তা আদায় করতে হবে। দুনিয়াতে তা সম্পদ দিয়ে এবং আখেরাতে তা আমল দিয়ে। সুতরাং কল্যাণ এতেই নিহিত যে, দুনিয়াতেই তা পরিশোধ করে দাও নতুবা অনুশোচনা করতে হবে।
(৩) নিজেদের মধ্যে মিলেমিশে থাকা আল্লাহ করিমের অত্যন্ত পছন্দনীয়। কারণ রব্বে করীম কিয়ামতের দিনও তাঁর বান্দাদের মাঝে মীমাংসা করিয়ে তাঁদের জান্নাতে প্রবেশ করাবেন। * অতএব আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -কে সন্তুষ্ট করতে চাই, * সমাজকে শান্তিপূর্ণ দেখতে চাই, * ভালোবাসাকে ছড়িয়ে দিতে চাই, * জান্নাতে প্রবেশ করতে চাই, * জান্নাতের নেয়ামতসমূহ ভোগ করতে চাই এবং * কিয়ামতের দিনের লাঞ্ছনা ও অপমান থেকে বাঁচতে চাই—তবে আমাদের উচিত হবে নিজেদের মাঝে মীমাংসা করার অভ্যাস গড়ে তোলা এবং জান্নাতের হকদার হওয়ার উপযোগী এই কাজটিকে ব্যাপকভাবে প্রচার করা। সাহস করুন এবং নফসের খাতিরে হওয়া ঝগড়া-বিবাদগুলো মুছে ফেলে দ্রুত মুসলমানদের সাথে সন্ধি করে নিন; যদিও আপনি বয়সে বড় হন বা আপনার দোষ না-ও থাকে। اَلْحَمْدُ لِلّٰه! এমন মীমাংসা করিয়ে দেওয়া আমাদের প্রিয়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami