Share this link via
Personality Websites!
479366
9516
নিজেও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দেবেন।” (মুস্তাদরাক, ৫/৭৯৫, হাদিস: ৮৭৫৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! বর্ণিত এই হাদিসে পাকের মাঝে অনেকগুলো শিক্ষণীয় দিক রয়েছে। আসুন কয়েকটি দিক সম্পর্কে শুনি: (১) কিয়ামত এখনও কায়েম হয়নি, হাশরের ময়দানের কার্যাবলী, বান্দাদের হিসাব-নিকাশ এবং প্রতিফল বা শাস্তির ফয়সালা হওয়ার সময় এখনও বাকি আছে; কিন্তু কুরবান যান! তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিয়ামতের আগেই কিয়ামতে ঘটিতব্য ঘটনাবলী কেবল পর্যবেক্ষণই করেননি বরং সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ -এর সামনে তা প্রকাশও করেছেন। (২) বান্দার হকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল যে, হাশরের ময়দানে একজন বান্দা নিজের পাওনা আদায়ের জন্য অন্য বান্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আফসোস! এখন মনে হয় দ্বীন থেকে দূরত্ব এবং আমলহীনতার কারণে মানুষ বান্দার হকের বিষয়টিকে অত্যন্ত তুচ্ছ মনে করে নিয়েছে। যেমন—কোথাও মালিক শ্রমিকের পাওনা পরিশোধ করছে না, আবার কোথাও শ্রমিক মালিকের জিনিসের ক্ষতি করে তার হক নষ্ট করছে। কোথাও পিতা-মাতা সন্তানদের অধিকার দিতে রাজি নন, আবার কোথাও সন্তানরা পিতা-মাতার অধিকারে হস্তক্ষেপ করছে। কোথাও স্ত্রী তার স্বামীর অধিকার আদায়ে অবহেলা করছে, তো কোথাও স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করা থেকে গা বাঁচিয়ে চলছে, কোথাও আত্মীয়-স্বজনদের মাঝে হক আদায়ের বিষয়ে বছরের পর বছর যুদ্ধ চলছে, আবার কোথাও প্রতিবেশীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami