Share this link via
Personality Websites!
479365
9516
করলেন: “আমার উম্মতের দুজন ব্যক্তি আল্লাহ পাকের দরবারে হাঁটু গেড়ে বসে পড়বে। একজন আরয করবে: হে আল্লাহ পাক! আপনি ওর থেকে আমার পাওনা আদায় করে দিন, কারণ সে আমার ওপর যুলুম করেছিল। আল্লাহ পাক সেই প্রতিবাদীকে বলবেন: এখন এই বেচারা (যার বিরুদ্ধে দাবি করা হয়েছে) কী করবে? এর কাছে তো কোনো নেকি বাকি নেই। তখন মযলুম (দাবিকারী) আরয করবে: তবে আমার গুনাহগুলো ওর কাঁধে চাপিয়ে দিন।” এতটুকু বলে রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেঁদে ফেললেন। ইরশাদ করলেন: “সেই দিনটি হবে অত্যন্ত মহান, কারণ কিয়ামতের দিন প্রত্যেকেই চাইবে তার গুনাহের বোঝা যেন হালকা হয়।” আল্লাহ পাক সেই মযলুম ব্যক্তিকে বলবেন: “দেখো তোমার সামনে কী আছে?” সে আরয করবে: “হে প্রতিপালক! আমি আমার সামনে সোনার তৈরি বিশাল শহর এবং মুক্তো দিয়ে সাজানো বিশাল সব প্রাসাদ দেখতে পাচ্ছি। এই শহর এবং চমৎকার প্রাসাদগুলো কোন নবী, সিদ্দীক বা শহীদের জন্য?” আল্লাহ পাক বলবেন: “এটি তার জন্য—যে এর মূল্য পরিশোধ করবে।” বান্দা আরয করবে: “এর মূল্য পরিশোধ করার ক্ষমতা কার আছে?” আল্লাহ পাক বলবেন: “তুমি করতে পারো।” সে আরয করবে: “কীভাবে?” আল্লাহ পাক বলবেন: “এইভাবে যে, তুমি তোমার ভাইয়ের সমস্ত পাওনা মাফ করে দাও।” বান্দা আরয করবে: “হে আল্লাহ পাক! আমি তার সব অধিকার মাফ করে দিলাম।” তখন আল্লাহ পাক বলবেন: “তোমার ভাইয়ের হাত ধরো এবং দুজনে একসাথে জান্নাতে চলে যাও।” এরপর মদিনার সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: “তোমরা আল্লাহকে ভয় করো এবং সৃষ্টির মাঝে মীমাংসা করিয়ে দাও; কারণ আল্লাহ পাক
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami