Share this link via
Personality Websites!
479387
9516
যে ব্যক্তি মানুষের মাঝে সন্ধি করিয়ে দেয়—আল্লাহ পাক তাকে প্রতিটি শব্দের বিনিময়ে একজন দাস মুক্ত করার সাওয়াব দান করেন এবং তার পূর্বের (সগীরা) গুনাহসমূহ মাফ করে দেন। (আত-তারগীব ওয়াত-তারহীব, ৯/৩২১ সংক্ষেপিত)। * সবচেয়ে শ্রেষ্ঠ সদকা হলো বিবাদমান লোকদের মাঝে সন্ধি করিয়ে দেওয়া। (আত-তারগীব ওয়াত-তারহীব, ৩/৩২১)। * উত্তম চরিত্র ও নেক আমলসমূহের মধ্যে অন্যতম হলো মানুষের মাঝে সন্ধি করানো। (ইহ্ইয়াউ উলুমিদ্দীন, ২/১২৬৬)। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “মুসলমানদের মাঝে সন্ধি করানো জায়েয; তবে সেই সন্ধি নয় যা হারামকে হালাল করে দেয় অথবা হালালকে হারাম করে দেয়।” (আবু দাউদ, হাদিস: ৩৫৯৪, ৩/৪২৫)। যেমন স্বামী-স্ত্রীর মাঝে এমন সন্ধি করানো যে, স্বামী তার অন্য স্ত্রীর কাছে যাবে না অথবা কোনো ঋণী ব্যক্তি এতটুকু মদ বা সুদ তার অমুসলিম পাওনাদারকে দেবে। প্রথম ক্ষেত্রে হালালকে হারাম করা হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে হারামকে হালাল করা হয়েছে; এই ধরণের সন্ধি হারাম যা ভেঙে দেওয়া ওয়াজিব। (মিরআতুল মানাজিহ, ৪/৩০৩ সংক্ষেপিত)।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী “টয়লেট থেকে বের হওয়ার পরের দোয়া” মুখস্থ করানো হবে। দোয়াটি হলো:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِی اَذْھَبَ عَنِّی الْاَذٰی وَعَافَانِی
অনুবাদ: সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে প্রশান্তি দিয়েছেন। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা: ২০৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami