Share this link via
Personality Websites!
479383
9516
কোনো একটিকেও নষ্ট করবে না—তবে আল্লাহ পাকের বদান্যতায় তাঁর জন্য ওয়াদা রয়েছে যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে এগুলো আদায় করবে না—তার জন্য আল্লাহর জিম্মায় কোনো অঙ্গীকার নেই; তিনি চাইলে তাকে আযাব দেবেন অথবা জান্নাতে প্রবেশ করাবেন।” (আবু দাউদ, কিতাবুল বিতর, ২/৮৯, হাদিস: ১৪২০।)
অন্য এক স্থানে ইরশাদ করেছেন: “যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় মসজিদে যাবে—সে যতবারই যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন।”
( মুসলিম, কিতাবুল মাসাজিদ... ইত্যাদি, বাবুল মাশয়ি ইলাস সালাতি... ইত্যাদি, পৃষ্ঠা: ২৬৩, হাদিস: ১৫২৪।)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন মীমাংসা করার মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। * মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দেওয়া আল্লাহর সুন্নাত। (ফয়সালা করনে কে মাদানী ফুল, পৃষ্ঠা ৩১)। * হাদিস শরীফে আছে: “সৃষ্টির মাঝে সন্ধি করিয়ে দাও কারণ আল্লাহ করীমও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে সন্ধি করিয়ে দেবেন।” (মুস্তাদরাক, ৫/৭৯৫, হাদিস: ৮৭৫৮)। * মুসলমানদের মাঝে ভালোবাসা সৃষ্টি করা এবং সন্ধি করিয়ে দেওয়া প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও সুন্নাত। (সিরাত-উল-জিনান, ২/১৯)। * সুতরাং আমাদের সুপারিশকারী আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ‘আউস’ ও ‘খাজরাজ’ নামক দুই গোত্রের মাঝে সন্ধি করিয়ে দিয়েছিলেন। (দুররে মনসুর, ২/২৭৯)। * মিথ্যা বলে দুজন পুরুষ অথবা একজন পুরুষ ও মহিলার মাঝে সন্ধি করানো জায়েয। (জাহান্নাম মেঁ লে জানে ওয়ালে আমাল, ২/৭১৩)। সুতরাং হাদিস শরীফে আছে: “মিথ্যা কোথাও সঠিক নয় কেবল তিনটি জায়গা ছাড়া: (১) পুরুষ তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য (মিথ্যা)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami