Share this link via
Personality Websites!
479364
9516
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের আমাদের বয়ানের বিষয় হলো “জান্নাতের মূল্য”। জান্নাতের প্রাসাদ কারা পাবেন? মীমাংসা করার বিষয়ে কুরআনের আয়াত ও রাসূলের বাণী, জান্নাতের কিছু ঝলক, একজন অভিমানী ব্যক্তি কীভাবে শান্ত হলেন, জান্নাতে কারা প্রবেশ করবেন, নামাযের গুরুত্ব, জান্নাতে প্রবেশের মাধ্যম হলো নামায—এছাড়াও আরও অনেক বিষয় আলোচনা করা হবে। হায়! আমাদের যদি পুরো বয়ানটি সুন্দর সুন্দর নিয়তের সাথে শোনার সৌভাগ্য নসীব হতো। আমীন।
আল্লাহ পাক মীমাংসা করিয়ে দেবেন
হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একদিন সরকারে দো-আলম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপবিষ্ট ছিলেন, এমতাবস্থায় তিনি মুচকি হাসলেন। আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার মা-বাবা আপনার ওপর উৎসর্গ হোক! আপনি কেন মুচকি হাসলেন? ইরশাদ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami