Share this link via
Personality Websites!
479380
9516
পাক তাকে জান্নাতের এমন দুটি পোশাক পরাবেন—যার মূল্য দুনিয়ার সমানও হতে পারে না।”
(মুজাম-এ-আওসাত, ৬/৪২৯, হাদিস: ৯২৯২)
সুতরাং আমাদেরও উচিত মুসলমানদের সমবেদনা জানানোর মাধ্যমে জান্নাতে নিয়ে যাওয়ার এই আমলটিকে গ্রহণ করা এবং এর বরকত লাভ করা। اَلْحَمْدُ لِلّٰه! ‘নেক আমল’ রিসালাতেও মুসলমানদের অসুস্থতায় দেখা করা এবং শোকাতুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো একটি নেক আমল অন্তর্ভুক্ত রয়েছে। যেমন নেক আমল নম্বর ৬১ হলো: “এই সপ্তাহে কি অন্তত একজন রোগী বা দুঃখী ব্যক্তির বাড়ি বা হাসপাতালে গিয়ে সুন্নাত অনুযায়ী সেবা বা সান্ত্বনা দিয়েছেন অথবা কোনো আত্মীয়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন? (তা’ভীযাতে আত্তারিয়া ব্যবহারের পরামর্শ দিয়ে সাওয়াব অর্জন করুন)।”
আসুন এই প্রসঙ্গে সীরাতে আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর একটি ঈমান উদ্দীপক ঘটনা শুনি:
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ বলেন: অনেক সময় সমবেদনা বা সমব্যথী হওয়ার সুফল দুনিয়াতেও দেখা যায়। এটি সেই সময়ের কথা যখন আমি করাচীর কাগজি বাজারের ‘নূর মসজিদ’-এ ইমামতির দায়িত্বে ছিলাম। একজন ইসলামী ভাই আগে আমার খুব কাছের ছিলেন কিন্তু পরে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করলেন, যদিও আমি এর কারণ জানতাম না। একদিন ফজরের পর আমি তাঁর পিতার ইন্তেকালের খবর পেলাম। আমি তৎক্ষণাৎ তাঁর বাড়িতে পৌঁছলাম। তখনও গোসল করানো হয়নি। আমি দোয়া ও ফাতিহা পাঠ করে ফিরে আসলাম। এরপর জানাযার নামাযে শরীক হয়ে কবরস্থানে গেলাম এবং দাফন কার্যেও অগ্রণী ভূমিকা রাখলাম। এর ফলাফল আমার কল্পনার চেয়েও বেশি হলো। ওই ইসলামী ভাইটি নিজেই প্রকাশ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami