Share this link via
Personality Websites!
479378
9516
দাড়িবিহীন এবং সুরমা লাগানো চোখের অধিকারী হবেন। তাঁদের বয়স ত্রিশ বছরের মতো মনে হবে এবং এর বেশি হবে না। * এরপর লোকেরা আল্লাহর নির্দেশে এমন এক বাজারে যাবে—যা ফেরেশতারা বেষ্টন করে আছে। সেখানে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ কখনও দেখেনি, কোনো কান কখনও শোনেনি এবং কোনো অন্তরেও তার কল্পনা আসেনি। সেখান থেকে যা কিছু পছন্দ হবে—তাঁদের দিয়ে দেওয়া হবে; সেখানে কেনাবেচার প্রয়োজন হবে না। * জান্নাতিরা সেই বাজারে একে অপরের সাথে দেখা করবেন। নিচু স্তরের জান্নাতি উঁচু স্তরের জান্নাতিকে দেখে তাঁর পোশাক পছন্দ করবেন—কিন্তু কথা শেষ হওয়ার আগেই তাঁর মনে হবে যে “আমার পোশাকই তাঁর চেয়ে উত্তম”; এটি এজন্য যে, জান্নাতে কারো জন্য কোনো দুঃখ থাকবে না। * জান্নাতিরা যখন একে অপরের সাথে দেখা করার ইচ্ছা করবেন, তখন একজনের সিংহাসন অন্যের কাছে পৌঁছে যাবে। * জান্নাতিদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি—যিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাকের দিদার লাভে ধন্য হবেন। * যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন—তখন আল্লাহ পাক তাঁদের জিজ্ঞেস করবেন: “তোমরা কি আরও কিছু চাও?” তাঁরা আরয করবেন: “আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।” তখন সেই পর্দা—যা মাখলুকের ওপর ছিল—তা সরিয়ে দেওয়া হবে। তখন আল্লাহর দিদারের চেয়ে বড় কোনো নেয়ামত তাঁরা পাবেন না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami