Share this link via
Personality Websites!
479376
9516
দোয়ায়ে আত্তার: ইয়া রব্বে মোস্তফা! যে ব্যক্তি অন্যদের ফজর নামাযের জন্য জাগাবে, তার ভাগ্য চমকিয়ে দাও—যাতে সে স্বপ্নে তোমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দিদার লাভ করে এবং বিনা হিসাবে মাগফিরাত তার নসীব হয়।
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশেকানে রাসূল! আমরা জান্নাতি প্রাসাদের মূল্য সম্পর্কে শুনছি। আসুন জান্নাতের কয়েকটি ঈমান উদ্দীপক ঝলক দেখে নিই:
আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাঁর বিশ্বখ্যাত কিতাব “ফয়যানে সুন্নাত” দ্বিতীয় খণ্ডের ‘গীবতের ধ্বংসলীলা’ অধ্যায়ের ৯৮ পৃষ্ঠায় লিখেছেন: * জান্নাতের নখ পরিমাণ কোনো বস্তু যদি দুনিয়াতে প্রকাশ পেত, তবে সমস্ত আসমান ও জমিন তার নূরে আলোকিত হয়ে যেত। * জান্নাতিদের একটি কঙ্কন যদি প্রকাশিত হতো, তবে তা সূর্যের আলোকেও ম্লান করে দিত—যেভাবে সূর্য নক্ষত্রের আলোকে ম্লান করে দেয়। * জান্নাতের সামান্য জায়গা—যেখানে কেবল একটি চাবুক রাখা যায়—তা দুনিয়া ও এর ভেতরকার সবকিছুর চেয়ে উত্তম। জান্নাতের দেয়ালগুলো সোনা ও রূপার ইট এবং কস্তুরীর কাদা দিয়ে তৈরি। * জান্নাতিরা জান্নাতে সব ধরণের সুস্বাদু খাবার পাবেন; যা চাইবেন মুহূর্তেই তা সামনে হাজির হবে। * যদি কোনো পাখি দেখে তা খাওয়ার ইচ্ছা হয়, তবে সাথে সাথেই তা ভুনা অবস্থায় তাঁদের কাছে পৌঁছে যাবে। * পানি বা পানীয়র ইচ্ছা করলে পানির পাত্র স্বয়ংক্রিয়ভাবে হাতে চলে আসবে। * সেগুলোতে একদম সঠিক পরিমাপে পানি, দুধ, শরাব ও মধু থাকবে—যা তাঁদের ইচ্ছা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami