Share this link via
Personality Websites!
479374
9516
কোনো এক শহরের এক বড় রাতের ইজতিমায় দ্বীনি পরিবেশের সাথে যুক্ত একজন ইসলামী ভাই বসে ছিলেন। জনৈক নতুন ইসলামী ভাই (যিনি তখনও দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে যুক্ত হননি) যাওয়ার সময় হঠাৎ তাঁর হাতের ওপর পা দিয়ে ফেললেন। এতে তিনি বেশ ব্যথা পেলেন। কিন্তু যার পায়ের কারণে ব্যথা হলো—সে উল্টো ধমক দিয়ে বলল— “চোখে দেখেন না নাকি?” এর বিপরীতে ব্যথাপ্রাপ্ত ইসলামী ভাইটি সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিলেন। এতে ওই ব্যক্তি এতই প্রভাবিত হলেন যে, তিনি দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে গেলেন।
একইভাবে কোনো এক শহরের এক ইসলামী ভাই জুতো-স্যান্ডেলের ব্যবসা করতেন। ভরা বাজারে বয়স্ক এক মহিলা কোনো একটি কারণে তাঁকে খুব গালিগালাজ করল। ওই আশেকে রাসূল মহিলাটিকে পাল্টা কটু কথা বলার পরিবর্তে দোয়া দিতে শুরু করলেন— “আম্মা! আল্লাহ পাক আপনাকে হজ করান, আল্লাহ আপনাকে মক্কা দেখান, মদীনা দেখান, আল্লাহ আপনার মাগফিরাত করুক।” কিছুক্ষণ পরেই দেখা গেল সেই বৃদ্ধা মহিলাটি—যিনি একটু আগে সবার সামনে সেই দোকানদারকে গালি দিচ্ছিলেন তিনি হাতে কিছু ফল নিয়ে এসে বললেন— “বাবা! এই ফলগুলো নাও।” ওই ভাইটি অবাক হয়ে বললেন— “আম্মা এটি কী? একটু আগেই তো আপনি আমাকে গালি দিচ্ছিলেন আর এখন ফল দিচ্ছেন?” মহিলাটি জবাব দিলেন: “বাবা! আমি তোমাকে গালি দিচ্ছিলাম আর তুমি আমাকে দোয়া দিচ্ছিলে; আমি খুব লজ্জিত হয়েছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি এবং তোমার জন্য এই উপহার নিয়ে এসেছি।”
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami