Share this link via
Personality Websites!
479373
9516
এই আশঙ্কা না থাকে যে, কেউ আমার কাছ থেকে প্রতিশোধ নিলে আমি নারাজ হবো; এটি আমার শান নয়। আমার কাছে এটিই প্রিয় যে—কারো যদি আমার ওপর কোনো হক থাকে তবে সে যেন তা উসূল করে নেয় অথবা আমাকে মাফ করে দেয়।” এরপর ইরশাদ করলেন: “হে লোকসকল! যার ওপর কারো হক রয়েছে তার উচিত তা পরিশোধ করা; এই চিন্তা করো না যে, লাঞ্ছিত হতে হবে—কারণ দুনিয়ার লাঞ্ছনা আখেরাতের লাঞ্ছনার চেয়ে অনেক সহজ।” (তারিখে ইবনে আসাকির, ৪৮/৩২৩ সংক্ষেপিত)
মনে রাখবেন! যদি মীমাংসা না করা হয় তবে কেবল পরিবার ও আত্মীয়তার সম্পর্কই নষ্ট হয় না, বরং মীমাংসা করতে অনিচ্ছুক ব্যক্তি মানুষের চোখেও ছোট হয়ে যায়। মীমাংসা থেকে বঞ্চিত ব্যক্তিকে মানুষ ঘৃণার চোখে দেখে। বিপদে কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসে না। আনন্দ বা কষ্টের দিনে তাঁর সাথে থাকার মতো মানুষের অভাব দেখা দেয়। একইভাবে পরকালেও সে অনেক ফায়দা থেকে বঞ্চিত হয়।
মীমাংসা নিজের সাথে কী কী নিয়ে আসে?
মীমাংসার বরকতে বিনয় নসীব হয়। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুমহান বাণী: وَمَا تَوَاضَعَ اَحَدٌ لِلّٰهِ اِلَّا رَفَعَهُ اللهُ অর্থাৎ যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ পাক তাকে উচ্চতা দান করেন। (মুসলিম, পৃষ্ঠা: ১০৭১, হাদিস: ৬৫৯২)
মীমাংসার বরকতে অহংকার দূর হয়। ঘৃণা ভালোবাসায় রূপ নেয়। হায়! একে অপরকে মাফ করার চিন্তা যদি তৈরি হতো! মীমাংসা না করার কারণে আপন মানুষও পর হয়ে যায়, আর মীমাংসা ও ক্ষমা করার বরকতে পর মানুষেরাও আপন হয়ে যায়। যেমন—
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami