Share this link via
Personality Websites!
479372
9516
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: (হযরত ইমাম হুসাইনের এই নিষ্ঠাপূর্ণ আবেগ শুনে) আমি হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললাম। তখন হযরত ইমাম হাসান رَضِیَ اللهُ عَنْہُ বললেন: “صَدَقَ اَخِىْ” অর্থাৎ “আমার ভাই সত্য বলেছে।” এরপর তিনি নিজে উঠে ভাই হযরত ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে আসলেন এবং তাঁদের মাঝে মীমাংসা হয়ে গেল। (যাখায়েরুল উকবা, পৃষ্ঠা ২৩৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইমাম হাসান ও ইমাম হুসাইন رَضِیَ اللهُ عَنْہُمَا এর এই কাহিনীতে আমাদের শেখার অনেক কিছু আছে।
আমাদের চিন্তা করা উচিত! আমরা কেন মীমাংসার দিকে পা বাড়াই না? মীমাংসার ক্ষেত্রে অগ্রগামী হওয়ার মানসিকতা কেন তৈরি হয় না? আমরা কি একে নিজেদের সম্মানের হানি মনে করি? সামনের জন সন্ধির জন্য হাত বাড়িয়ে দিচ্ছে অথচ আমাদের ‘মুড অফ’ থাকার কারণে হাত গুটিয়ে নিচ্ছি অথবা মুখ ফিরিয়ে নিচ্ছি—এমন করা মোটেও উচিত নয়। আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াবের আশায় সাহস করা এবং সাওয়াব অর্জনের এই সুযোগ হাতছাড়া না করা।
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর শান কত সুউচ্চ! আমার মুস্তফা করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একদা তাঁর গোলামদের কত চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন! আসুন মনোযোগ দিয়ে শুনি!
রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর ওফাত মুবারকের আগে এক জনসভায় ঘোষণা করলেন: “যদি কারো ওপর আমার কোনো ঋণ থাকে, যদি আমি কারো জান, মাল বা সম্মানে আঘাত দিয়ে থাকি—তবে আমার জান, মাল ও সম্মান উপস্থিত আছে; তোমরা এই দুনিয়াতেই তার প্রতিশোধ নিতে পারো। তোমাদের কারো যেন
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami