Share this link via
Personality Websites!
479029
9500
সংকল্প করে নিলেন। এখন হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাড়ি থেকে বের হলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় সেখানে খেলাধুলা করা শিশুরা একে অপরকে বলল: দূরে সরে যাও! হাবিব সুদখোর আসছে, কোথাও ওর পায়ের ধুলো আমাদের ওপর পড়ে গেলে আমরাও দুর্ভাগা হয়ে যাব।
এটি ছিল দ্বিতীয় আঘাত। এখন হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ‘র অন্তর একেবারে গলে গেল। তিনি তৎক্ষণাৎ হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হলেন এবং সমস্ত গুনাহ থেকে খাঁটি তাওবা করে নিলেন।
তাওবার পর তিনি বাড়ি ফিরছিলেন এমন সময় দেখলেন সেই শিশুরাই রাস্তায় খেলছিল। এখন সেই শিশুরা তাঁকে দেখা মাত্রই একে অপরকে বলল: এখন হাবিব তাওবা করে আসছেন, দূরে সরে যাও, যদি আমাদের পায়ের ধুলো ওনার ওপর পড়ে তবে আমরা গুনাহগার হব।
হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শিশুদের এই কথা শুনেই অস্থির হয়ে উঠলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন: ওহে মালিক! তোমার কুদরতও আজব! আজই আমি তাওবা করলাম, আর আজই তুমি আমার সুখ্যাতি ঘোষণা করিয়ে দিলে।
এরপর হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সবার হক আদায় করলেন; যাদের সাথে সুদি লেনদেন ছিল সব শেষ করলেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন।
(তাযকিরাতুল আউলিয়া, প্রথম পরিশিষ্ট, হযরত হাবীব আজমী রহমাতুল্লাহি আলাইহি-র বর্ণনা, পৃষ্ঠা: ৫৬।)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami