Share this link via
Personality Websites!
479028
9500
তাওবার বরকত সঙ্গে সঙ্গে প্রকাশ পেল
হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন কামেল ওলী ছিলেন। তিনি বসরা শহরের অধিবাসী ছিলেন। তাওবা করার আগে তিনি অত্যন্ত ধনী ছিলেন এবং মানুষকে সুদের ওপর ঋণ দিতেন। অবস্থা এমন ছিল যে, যখন কোনো ঋণী ব্যক্তির কাছে ঋণের টাকা ফেরত নিতে যেতেন এবং সে দিতে না পারত, তখন তার কাছ থেকে নিজের সময় নষ্ট হওয়ার জরিমানা হিসেবেও অর্থ আদায় করতেন। একদা তিনি এক ঋণী ব্যক্তির বাড়িতে পৌঁছালেন এবং দরজায় কড়া নাড়লেন। সেই ঋণী ব্যক্তি নিজে বাড়িতে উপস্থিত ছিল না, তবে তার স্ত্রী বলল যে, আমার স্বামী বাড়িতে নেই এবং আমার কাছে টাকাও নেই যে, আপনাকে দেব; তবে আজ আমরা একটি বকরি যবেহ করেছিলাম, তার সব গোশত শেষ হয়ে গেছে, কেবল মাথাটি বাকি আছে, সেটি নিতে চাইলে নিতে পারেন। হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বকরির মাথাটি নিলেন এবং বাড়ি ফিরে এলেন। স্ত্রীকে বললেন: এটি রান্না করো! স্ত্রী বলল: ঘরে লাকড়ি নেই, অন্য কোনো রেশনও নেই। সুতরাং তিনি লাকড়ি ইত্যাদিও ঋণী ব্যক্তিদের বাড়ি থেকেই নিয়ে এলেন। স্ত্রী হাঁড়ি (রান্না) বসাল। এখনো খাবার তৈরি হয়নি এমন সময় একজন ভিখারি এল। হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকেও কটু কথা শুনিয়ে বের করে দিলেন। খাবার তৈরি হয়ে গিয়েছিল, তিনি খাওয়ার জন্য বসলেন, কিন্তু স্ত্রী হাঁড়ি খোলা মাত্রই তাতে বকরির মাথার পরিবর্তে রক্তে ভরপুর দেখা গেল। স্ত্রী চিৎকার করে বলল: দেখো তোমার কৃপণতার ফল...!! হাঁড়ি রক্তে ভরে গেছে।
হাঁড়ির এভাবে রক্তে পরিণত হওয়া যেন কুদরতের একটি সতর্কবার্তা ছিল, যাকে হযরত হাবিব আজমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ গুরুত্বের সাথে নিলেন এবং সঙ্গে সঙ্গে সব গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ়
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami