Share this link via
Personality Websites!
479027
9500
বাণী হলো: اَلتَّائِبُ مِنَ الذَّنْبِ کَمَن لَّاذَنْبَ لَہٗ অর্থাৎ গুনাহ থেকে তাওবাকারী এমন, যেন সে গুনাহই করেনি।
(ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, পরিচ্ছেদ: তাওবার বর্ণনা, পৃষ্ঠা: ৬৮৯, হাদিস নং: ৪২৫০।)
মানুষের ওপর আল্লাহ পাকের করুণা
হযরত আব্দুল্লাহ বিন উবায়দ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহ পাকের নবী এবং আমাদের সকল মানুষের সম্মানিত পিতা হযরত আদম عَلَیْہِ السَّلَام আল্লাহর দরবারে আরয করলেন: হে রব্বে কারীম! তুমি শয়তানকে আমার শত্রু বানিয়েছ, কিন্তু আমার সন্তান তার মোকাবিলা করার শক্তি রাখে না। আল্লাহ পাক বললেন: হে আদম! আপনার সন্তানদের মধ্যে (কিয়ামত পর্যন্ত যে মানুষই জন্ম নেবে) আমি তার সাথে একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করব যে তাকে শয়তান থেকে রক্ষা করবে। হযরত আদম عَلَیْہِ السَّلَام আরয করলেন: মাওলা! আরও করুণা করো। আল্লাহ পাক বললেন: হে আদম! আপনার সন্তানদের একটি নেকির সাওয়াব দশ গুণ দেওয়া হবে এবং আমি তা আরও বৃদ্ধি করব; পক্ষান্তরে গুনাহ একটিই লেখা হবে এবং সেটিও আমি মুছে দেব। হযরত আদম عَلَیْہِ السَّلَام পুনরায় আরয করলেন: মাওলা! আরও করুণা করো। আল্লাহ পাক বললেন: হে আদম! যতক্ষণ মানুষের দেহে প্রাণ থাকবে, আমি তার তাওবা কবুল করতে থাকব। (তানবিহুল গাফিলিন, তাওবা পরিচ্ছেদ, পৃষ্ঠা: ৫২)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের পবিত্র পরওয়ারদেগার কতই না মহানুভব, কত দয়ালু। অতএব যখনই গুনাহ হয়ে যায়, রব্বে কারীমের দরবারে হাজির হয়ে যান, তাওবা করুন, নিজের ভুল স্বীকার করে লজ্জিত হন; اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! তাওবা কবুল হবে এবং গুনাহের ময়লা থেকে আঁচল পরিষ্কার হয়ে যাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami