Share this link via
Personality Websites!
479026
9500
সবচেয়ে বড় যালিম। আল্লাহর পানাহ! আল্লাহ পাক আমাদের হেফাজত করুক।
যাই হোক! যে ব্যক্তি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে ভুল মাসয়ালা পোস্ট করেছে, তার উচিত দ্রুত এর প্রতিকার করা। যেমন এমন কোনো লেখা তৈরি করা যে—অমুক দিন আমি অমুক পোস্ট করেছিলাম, তাতে এই কথাটি ভুল ছিল, সঠিক হলো এটি; অতএব আমি আমার ভুল থেকে তাওবা ও রুজু করছি।
আর এই সব কিছুর সর্বোত্তম সমাধান হলো যা কিছু শেয়ার করতে চান তা ওলামায়ে কেরামকে দেখিয়ে শেয়ার করবেন। আর একটি খুব সহজ সমাধান হলো দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net নামে একটি অপশন আছে, সেখানে মুফতি সাহেবদের দ্বারা চেক করা ইসলামী পোস্টসমূহ রয়েছে; সেখান থেকে পোস্ট ডাউনলোড করে শেয়ার করুন। একইভাবে এই ওয়েবসাইটেই একটি অপশন আছে: Public Service Message; এতে অত্যন্ত চমৎকার চমৎকার দ্বীনি ও সংশোধনমূলক ছোট ভিডিও ক্লিপ রয়েছে, এগুলোও ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাওয়াব অর্জন করা যেতে পারে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ এর শিক্ষণীয় ঘটনা শুনলাম। এখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদানী ফুল এটি লাভ হয় যে, মানুষ যত বড় গুনাহই করে থাকুক না কেন, যদি সে নিজের গুনাহের ওপর লজ্জিত হয় এবং আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ পাক তার তাওবা কবুল করেন। প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর রহমতপূর্ণ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami