Share this link via
Personality Websites!
479025
9500
নারীর পরিচয় দেয় (যাতে আমি তাকে সঠিক মাসয়ালা বলতে পারি)। سُبْحَانَ الله! সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর শানই আলাদা।
সেই যুগে স্বাভাবিকভাবেই পারস্পরিক যোগাযোগের এমন মাধ্যম ছিল না যা আজ আছে। আজ তো ফেসবুক, ইউটিউব, মোবাইল ফোন, ইনস্টাগ্রাম না জানি কত কি আবিষ্কার হয়েছে এবং সেই সাথে অসতর্কতাও বেড়ে গেছে। মানুষ ভুল মাসয়ালা শেয়ার করতে থাকে, মেসেজ পাঠিয়ে দেয়; দ্বীনি জ্ঞান থাকে না, স্রেফ কোনো মেসেজ এলো বা কোনো পোস্ট এলো, ভালো লাগল আর সামনে পাঠিয়ে দিল। একটি বাটন টেপার দেরি, এক-দুই নয় বরং শত, হাজার এমনকি লক্ষ মানুষের কাছে সেই ভুল মাসয়ালাটি পৌঁছে যায়। এখন এর সমাধান কে করবে? দ্বীনি জ্ঞান থাকলে তো বোঝা যাবে যে, আমি ভুল মাসয়ালা শেয়ার করেছি।
যাই হোক! ভুল মাসয়ালা বা কোনো ভুল কথাকে দ্বীনের দিকে সম্পৃক্ত করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন:
وَ مَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا
(পারা: ৭, সূরা: আনআম: ২১)
কানযুল ঈমানের অনুবাদ: এবং সেই ব্যক্তির চেয়ে অধিক যালিম কে? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে।
বোঝা গেল, আল্লাহর ওপর মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় যালিম। যখন আমরা কাউকে দ্বীনি মাসয়ালা বলি, তবে এর অর্থ তো এটাই যে, আল্লাহ ও রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই বিষয়ে এমনটি বলেছেন। যদি সেই মাসয়ালা ভুল হয়, তবে এটি আল্লাহ পাকের ওপর মিথ্যা হবে এবং আল্লাহ পাকের ওপর মিথ্যা আরোপকারী
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami