Share this link via
Personality Websites!
479024
9500
আমার কাছে মাসয়ালা জিজ্ঞেস করেছিল, কেউ কি বলতে পারেন সেই নারী কে? তিনি সারা দিন এভাবে আওয়াজ দিতে থাকলেন। অবশেষে রাত হলে তিনি সেই নারীটিকে আগের জায়গাতেই দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন। (হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন) আমি তাকে প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নির্দেশ শুনালাম এবং জানালাম যে, অবশ্যই তোমার জন্য তাওবা আছে (অর্থাৎ আল্লাহ পাক পরম ক্ষমাশীল, তুমি তাওবা করলে আল্লাহ কবুল করবেন)। এটি শোনা মাত্রই নারীটি আনন্দিত হয়ে গেল এবং খুশিতে আত্মহারা হয়ে বলল: আমার একটি বাগান আছে, আমি আমার গুনাহের কাফফারা হিসেবে সেই বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিচ্ছি। (কিতাবুত তাওয়াবীন, পৃষ্ঠা: ৯৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই বর্ণনা থেকে আমরা অনেকগুলো মাদানী ফুল শিখতে পারি। যেমন: (১) একটি মাদানী ফুল হলো এই যে, আমাদের কখনোই ইলম ব্যতীত নিজের পক্ষ থেকে শরয়ী মাসয়ালা বলা উচিত নয়; যে ব্যক্তি ইলম ব্যতীত দ্বীনি মাসয়ালা বলে, সে নিজেও ধ্বংস হয় এবং অন্যদেরও ধ্বংসের মুখে ঠেলে দেয়। (২) দ্বিতীয় মাদানী ফুল এটি যে, যদি খোদা না করুক কেউ কাউকে ভুল মাসয়ালা বলে ফেলে অথবা কখনো সঠিক মাসয়ালা বলতে গিয়ে ভুল করে ফেলে, তবে তার উচিত এর সমাধান করা। দেখুন! হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ যখন সঠিক মাসয়ালা জানতে পারলেন, তখন তিনি এর সমাধান করলেন এবং কেমন সমাধান করলেন—সারা দিন মদিনা মুনাওয়ারার অলিগলিতে ডাক দিতে থাকলেন যাতে কেউ সেই
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami