Share this link via
Personality Websites!
479023
9500
দিয়েছ (এত বড় গুনাহ করার পরও তাওবার আশা রাখো?) আল্লাহর কসম! তোমার জন্য কোনো তাওবা নেই।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: সেই নারী যখনই আমার কথা শুনল, তার ওপর লজ্জা ও অনুশোচনা প্রবল হলো, সে সজোরে কাঁপতে লাগল এবং কাঁপতে কাঁপতেই বেহুঁশ হয়ে পড়ে গেল। আমি আমার পথে চলে গেলাম।
এরপর আমার খেয়াল হলো যে, আল্লাহর প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের মাঝে বিদ্যমান রয়েছেন, অথচ আমি তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনুমতি ছাড়াই ফয়সালা শুনিয়ে দিয়েছি। সুতরাং সকাল হলে আমি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলাম এবং তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم খেদমতে সব ঘটনা আরয করলাম। নবীয়ে রহমত, শফীয়ে উম্মত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমার কথা শুনে বললেন: اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَيْهِ رٰجِعُوْنَ, হে আবু হুরায়রা! তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং সেই নারীকেও ধ্বংস করেছ। তোমার কি আল্লাহ পাকের এই বাণী মনে নেই:
اِلَّا مَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍؕ-وَ كَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا(۷۰)
(পারা: ১৯, সূরা: ফুরকান: ৭০)
কানযুল ঈমানের অনুবাদ: কিন্তু যে ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে আর সৎকাজ করবে, তবে এমন লোকদের মন্দকাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দেবেন, এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ যখন এই আয়াত এবং প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান বাণী শুনলেন, তখন তাঁর অনুশোচনা হলো যে, আমি ভুল মাসয়ালা বলে ফেলেছি। এই অনুশোচনা তাঁর ওপর এতটাই প্রবল হলো যে, তিনি মদিনা মুনাওয়ারার অলিগলিতে ডাক দিতে লাগলেন: এক নারী রাতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami