Share this link via
Personality Websites!
479042
9500
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০৮ অক্টোবর ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
পানি অপচয় থেকে বাঁচার বাকি মাদানী ফুল
* মুখ ধোয়ার জন্য সাবানের ফেনা তৈরিতেও পানি সতর্কতার সাথে খরচ করুন। * ব্যবহারের পর এমন সাবানদানিতে সাবান রাখুন যাতে পানি একদম না থাকে। * পানি পান করার পর গ্লাসে বেঁচে যাওয়া পানি ফেলে না দিয়ে অন্যকে পান করতে দিন বা অন্য কাজে লাগান। * শৌচাগারে লোটা ব্যবহার করুন; কারণ শাওয়ার বা ঝর্ণা দিয়ে পবিত্রতা অর্জনে পানিও বেশি অপচয় হয় এবং পা-ও প্রায়ই নোংরা হয়ে যায়। * যদি কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে তবে দ্রুত এর ব্যবস্থা নিন অন্যথায় পানি নষ্ট হতে থাকবে। * অনেক সময় মসজিদ ও মাদ্রাসার কল চুইয়ে পানি পড়ে কিন্তু দেখার কেউ থাকে না! ম্যানেজমেন্টের উচিত একে নিজ দায়িত্ব মনে করে আখেরাতের কল্যাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। * খাবার খাওয়া, চা বা কোনো পানীয় পান করা, ফল কাটা ইত্যাদি ক্ষেত্রে খুব সতর্কতা
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami