Share this link via
Personality Websites!
479022
9500
তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে।"
(ফিরদাউসুল আখবার, ২য় খণ্ড, পৃষ্ঠা: ৪৭১, হাদিস নং: ৮২১০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন! যেমন; নিয়ত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রাসূলের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন: একবার, আমি রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ইমামতিতে এশার নামায পড়ে ফিরে যাচ্ছিলাম। আমি দেখলাম এক নারী নিজেকে পুরোপুরি আবৃত করে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। সে আমাকে ডেকে বলল: হে আবু হুরায়রা! আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে? আমি তার কাছে গুনাহের বিবরণ জানতে চাইলাম। সে যখন জানাল, তখন আমি বললাম: তুমি ধ্বংস হয়েছো এবং অন্যদেরও ধ্বংসের মুখে ঠেলে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami