Share this link via
Personality Websites!
479038
9500
দাওয়াত দেওয়া এবং উম্মতকে নামাযী বানানোর চেষ্টায় রত আছে। আপনারাও দাওয়াতে-ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে যুক্ত হয়ে যান। জেলী হালকার ১২টি দ্বীনি কাজেও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন। মাদানী কাফেলায় সফর এবং নেক আমলের ওপর আমল করুন! اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! দ্বীন ও দুনিয়ার অগণিত বরকত নসিব হবে।
হে আশেকানে রাসূল! যে ব্যক্তি আশেকে রাসূল হয় সে তার প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নতের ওপর আমলকারী হয়। সে কেমন আশেক যে আশেকে রাসূল হওয়ার দাবি করে অথচ সুন্নতের ওপর আমল করে না? শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদের নামাযী ও সুন্নতের অনুসারী বানানোর জন্য "৭২টি নেক আমল" দান করেছেন। এই "৭২টি নেক আমল"-এর মধ্যে ৩২ নম্বর নেক আমলটি হলো: আজ কি আপনি যোহরের ফরজের পূর্বের চার রাকাত সুন্নত আদায় করেছেন? অনেক মানুষ সুন্নতের ব্যাপারে অলসতা করে থাকেন, তাই এই নেক আমলটির ওপর আমল করার বরকতে আমরা সুন্নতের অনুসারী হতে পারব। আল্লাহ পাক আমাদের সুন্নতের আমলকারী বানান। আমীন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
পানি অপচয় থেকে বাঁচার মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ -এর রিসালা 'ওযুর পদ্ধতি' থেকে পানি অপচয় থেকে বাঁচার ব্যাপারে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ করুন: (১) ইরশাদ করেছেন: ওযুতে অতিরিক্ত পানি প্রবাহিত করার মধ্যে কোনো কল্যাণ নেই এবং এটি শয়তানের পক্ষ থেকে। (কানযুল উম্মাল, ৯/১৪৪, হাদিস: ২৬২৫৫) (২) হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami