Share this link via
Personality Websites!
479037
9500
(পারা: ১৯, সূরা: ফুরকান: ৭০)
কানযুল ঈমানের অনুবাদ: কিন্তু যে ব্যক্তি তাওবা করবে এবং ঈমান আনবে আর সৎকাজ করবে, তবে এমন লোকদের মন্দকাজগুলোকে আল্লাহ সৎকর্মসমূহে পরিবর্তিত করে দেবেন, এবং আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এটি রহমান ও রহীম রবের কেমন করুণা—মানুষ তাওবা করলে তার গুনাহ নেকিতে পরিণত হয়।
কিয়ামতের দিন এক গুনাহগারের ওপর করুণা
অদৃশ্য সংবাদ প্রদানকারী নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর দরবারে পেশ করা হবে। নির্দেশ হবে: তার সগীরা (ছোট) গুনাহগুলো তার সামনে পেশ করো! সুতরাং একে একে তার গুনাহসমূহ পেশ করা হবে। সে প্রতিটি স্বীকার করবে এবং ভয় পেতে থাকবে যে, এরপর কবীরা (বড়) গুনাহের পালা আসবে। এমন সময় নির্দেশ হবে: তোমার প্রতিটি গুনাহের স্থলে একটি নেকি দেওয়া হলো। এখন সে চিৎকার করে বলবে: মাওলা! এখনো তো অনেক বড় বড় গুনাহ রয়ে গেছে যেগুলোর উল্লেখই হয়নি। হযরত আবু যর গিফারী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এটি বলে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এমনভাবে মুচকি হাসলেন যে, তাঁর মোবারক মাড়ি দেখা গেল।
(সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন স্তরের বর্ণনা পরিচ্ছেদ, পৃষ্ঠা: ৯৩, হাদিস নং: ১৯০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নেক আমল নম্বর ৩২-এর প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه! আজকের এই ফেতনা-ফাসাদের যুগে আশেকানে রাসূলের দ্বীনি সংগঠন 'দাওয়াতে-ইসলামী' মানুষের অন্তরে ইশকে রাসূল জাগিয়ে তোলা, নেকির
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami