Share this link via
Personality Websites!
479036
9500
তাওবা করি, তবে اِنْ شَآءَ اللهُ الْکَرِیْم! অনেক বরকত পাব। পবিত্র কুরআনে তাওবার যেসব উপকারিতা বর্ণিত হয়েছে, তা শুনুন:
(১) তাওবাকারী সফলতা ও কল্যাণ লাভ করে। আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ تُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ(۳۱)
(পারা: ১৮, সূরা: নূর: ৩১)
কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহর দিকে তাওবা করো, হে মুসলমানগণ! তোমরা সকলেই, এ আশায় যে, তোমরা সফলতা অর্জন করবে।
(২) তাওবাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। ইরশাদ হয়েছে:
اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ
(পারা: ২, সূরা: বাকারা: ২২২)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তাওবাকারীদেরকে।
(৩) তাওবাকারীর ওপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। আল্লাহ পাক ইরশাদ করেন:
فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَ اَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِؕ-اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ(۳۹)
(পারা: ৬, সূরা: মায়েদা: ৩৯)
কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং যে ব্যক্তি যুলুম করার পর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ্ তার প্রতি দয়াপরবশ হয়ে ফিরে চান। নিঃসন্দেহে, আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
(৪) আর তাওবা করার একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এই যে, তাওবাকারীর গুনাহসমূহ নেকিতে বদলে দেওয়া হয়। আল্লাহ পাক ইরশাদ করেন:
اِلَّا مَنْ تَابَ وَ اٰمَنَ وَ عَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍؕ-وَ كَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا(۷۰)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami