Share this link via
Personality Websites!
479035
9500
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা গুনাহগার মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়েই যায়। আমাদের উচিত কেবল তাওবা করতে থাকা। আল্লাহ পাক ইরশাদ করেন:
فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا(۲۵)
(পারা: ১৫, সূরা: বনী ইসরাঈল: ২৫)
কানযুল ঈমানের অনুবাদ: তবে নিশ্চয়ই তিনি তাওবাকারীদের জন্য ক্ষমাশীল।
উচ্চমর্যাদা সম্পন্ন তাবেয়ী বুজুর্গ হযরত সাঈদ বিন মুসায়্যিব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই আয়াতে 'আওয়াব' দ্বারা ঐ ব্যক্তি উদ্দেশ্য যার দ্বারা গুনাহ হয়, এরপর তাওবা করে, এরপর পুনরায় গুনাহ হয়, এরপর পুনরায় তাওবা করে।
(তাফসিরে তবারী, ১৫তম পারা, সূরা: বনী ইসরাঈল, আয়াত: ২৫-এর অধীনে, ৮ম খণ্ড, পৃষ্ঠা: ৬৫)
হযরত মুহাম্মদ বিন মুতাররিফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক ফেরেশতাদের বলেন: আদমের সন্তানও কেমন...! গুনাহ করে, এরপর আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই। পুনরায় গুনাহ করে, পুনরায় ক্ষমা চায়, আমি আবারও তাকে ক্ষমা করি। না সে গুনাহ ছাড়ে, না আমার রহমত থেকে নিরাশ হয়। হে ফেরেশতারা! সাক্ষী থাকো! আমি তাকে মাফ করে দিলাম।
(শারহু উসুলি ই'তিকাদি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, অংশ: ৬, ৩য় খণ্ড, পৃষ্ঠা: ৩৭৪, নম্বর: ২০১৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের রহমত অত্যন্ত বিশাল। আমরা যদি আমাদের গুনাহের ওপর লজ্জিত হই এবং
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami