Share this link via
Personality Websites!
479034
9500
سُبْحَانَ الله! বান্দা তাওবা করলে এবং নিজের গুনাহে অনড় না থেকে লজ্জিত হলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে।
আল্লাহর শেষ নবী, রাসূল-এ হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ অর্থাৎ প্রতিটি মানুষই অপরাধী এবং অপরাধীদের মধ্যে সর্বোত্তম হলো তাওবাকারীরা।
(ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, পরিচ্ছেদ: তাওবার বর্ণনা, পৃষ্ঠা: ৬৮৯, হাদিস নং: ৪২৫১।)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা মানুষ, আমরা নিষ্পাপ নই। নিষ্পাপ কেবল নবীগণ ও ফেরেশতাগণ। আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা ভুল হয়েই থাকে। আমাদের তাওবার দিকে এগিয়ে আসা উচিত। ইমাম গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: সৃষ্টি তিন প্রকার: (১) ফেরেশতা; তারা নিষ্পাপ, তারা গুনাহ করেনই না। (২) শয়তান; তারা কেবল গুনাহই করে, গুনাহ ছাড়ে না। (৩) তৃতীয় স্তরে হলো মানুষ; মানুষের দ্বারা ভুলও হয় আবার সে তাওবা করে নেকির দিকেও অগ্রসর হয়।
অতএব এমন তো হতেই পারে না যে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা কখনো গুনাহ হবেই না। বাকি দুটি পথ খোলা থাকে: (১) মানুষ গুনাহের ওপর জেদ ধরে থাকবে—এটি শয়তানের বৈশিষ্ট্য। (২) যখন মানুষের দ্বারা গুনাহ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে তাওবার দিকে ধাবিত হবে—এটি মানুষ হওয়ার নিদর্শন।
(ইহয়াউ উলুমিদ্দীন (অনূদিত), ৪র্থ খণ্ড, পৃষ্ঠা: ১০ (সামান্য পরিবর্তনসহ))
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami