Share this link via
Personality Websites!
479033
9500
অটল থাকে না বরং তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। সুতরাং পারা ৪, সূরা আলে ইমরান, আয়াত ১৩৫-এ আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ الَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ۫-وَ مَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ﳑ وَ لَمْ یُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَ هُمْ یَعْلَمُوْنَ(۱۳۵)
(পারা: ৪, সূরা: আলে ইমরান: ১৩৫)
কানযুল ঈমানের অনুবাদ: এবং ঐসব লোক, যখন (তাদের) কেউ অশ্লীলতা কিংবা স্বীয় আত্মার প্রতি যুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে স্বীয় গুনাহর ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ্ ব্যতীত গুনাহ কে ক্ষমা করবে? আর তারা জেনেবুঝে নিজেদের কৃত অপরাধের প্রতি পুনঃপুনঃ অগ্রসর হয় না।
এরাই হলো আল্লাহ পাকের নেক বান্দা; যখন তাদের দ্বারা মানবীয় স্বভাবসুলভ কোনো মন্দ কাজ ঘটে যায় বা নিজেদের নফসের ওপর যুলুম করে বসে, তখন তারা কী করে: (১) আল্লাহর যিকির করে, (২) তাওবা ও ইস্তেগফার করে এবং (৩) নিজেদের কৃতকর্মের ওপর জেনেশুনে অনড় থাকে না। আর যে বান্দা এই গুণগুলো অর্জন করে সে কী পায়? আল্লাহ পাক ইরশাদ করেন:
اُولٰٓىٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاؕ-وَ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَؕ(۱۳۶)
(পারা: ৪, সূরা: আলে ইমরান: ১৩৬)
কানযুল ঈমানের অনুবাদ: এমন ব্যক্তিবর্গের প্রতিদান হচ্ছে তাদের প্রতিপালকের ক্ষমা এবং (এমন) জান্নাতসমূহ যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত। (তারা) এগুলোর মধ্যে সর্বদা থাকবে এবং সৎকর্মশীলদের জন্য কতই উত্তম পুরস্কার রয়েছে!
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami