Share this link via
Personality Websites!
479032
9500
লাগল। সে নিজেকে মাটিতে এতটাই ঘষল যে, তার চামড়া উঠে গেল। এখন সে লাল টেকো এবং অত্যন্ত কুৎসিত দেখাতে লাগল। এরপর সে কাদায় গেল এবং সেখানে গড়াগড়ি করল, যার ফলে সে আরও কুৎসিত হয়ে গেল। এরপর সে বহমান পানিতে গেল এবং সেখানে গোসল করল। ফলে তার আগের সৌন্দর্য ফিরে এল, দেহ থেকে কাদাও দূর হলো এবং চামড়াও নতুন এল; একেবারে আগের মতো হয়ে গেল। আল্লাহর নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এটি দেখে তাঁর হাওয়ারিদের বললেন: এই পাখিটি তোমাদের জন্য নিদর্শনস্বরূপ পাঠানো হয়েছে। এটি মুমিনের উদাহরণ। মুমিন বান্দা গুনাহ করে নিজেকে কুৎসিত ও নোংরা করে ফেলে, এরপর যখন সে তাওবা করে তখন গুনাহের কালিমা তার থেকে দূর হয়ে যায় এবং সে পূর্বের ন্যায় সুন্দর ও রূপবান হয়ে যায়। (হিলয়াতুল আউলিয়া, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা: ৬০)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এটিই তাওবার বরকত। আমাদের কেবল অনুভব করতে হবে, নির্জনে বসে ভাবতে হবে: আমি দুনিয়াতে কেন এসেছিলাম আর করছিটা কী? হায়! আমাকে তো আমার রব্বে কারীমের সামনে হাজির হতে হবে। কেবল এই উপলব্ধি, অনুশোচনা, লজ্জা এবং খাঁটি অন্তরে তাওবা...! এটিই জীবনের সমস্ত সমস্যার সমাধান।
হে আশেকানে রাসূল! আমাদের লজ্জিত হওয়া শেখা উচিত। মনে রাখবেন! গুনাহের ওপর অটল থাকা অর্থাৎ গুনাহের অভ্যাস বানিয়ে নেওয়া, গুনাহ করে তাতে জেদ ধরে থাকা এবং লজ্জিত না হওয়া—এটি অনেক বড় অকল্যাণ। আল্লাহ পাক তাঁর নেক বান্দাদের এই গুণ বর্ণনা করেছেন যে, যখন তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তখন তারা তার ওপর
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami