Share this link via
Personality Websites!
479031
9500
সমস্ত সম্মান আল্লাহ পাকের নিকট। সম্মান ও অপমানের মালিক রাব্বুল কায়েনাত। ওনার দরজায় আসুন, এখানে মাথা নত করুন, গুনাহ থেকে তাওবা করুন। নিজের মহান মালিকের দরবারে হাজির হয়ে আরয করুন: মাওলা! পলাতক বান্দা হাজির হয়েছে; হে মালিক! কবুল করে নাও, এই গুনাহগার বান্দার ওপর করুণা করো। বান্দা নিজের গুনাহ ও নাফরমানির ওপর খাঁটি অন্তরে লজ্জিত হয়ে তাওবা করবে এটিই হলো সম্মান পাওয়ার সঠিক পথ। এখানে নত হয়ে দেখুন! পরম করুণাময় আল্লাহ দয়া করবেন; اِنْ شَآءَ الله অবশ্যই দয়া করবেন।
ওলামায়ে কেরাম বলেন: আল্লাহর পথের অনেকগুলো মঞ্জিল রয়েছে; মাকামে ওয়ারা, মাকামে যুহদ, মাকামে ফক্বর, মাকামে সবর, তাওয়াক্কুল, রেযা ইত্যাদি অনেক মঞ্জিল রয়েছে। তবে যে ব্যক্তি আল্লাহর পথে চলতে চায়, তার জন্য প্রথম কদম হলো তাওবা। (আল-লুমা, অধ্যায়: ২১, পৃষ্ঠা: ১০৯।)
এটি আল্লাহ কারীমের বিশাল দয়া যে, তিনি তাওবার দরজা সর্বদা খোলা রেখেছেন। আমরা জীবনের যে মোড়েই থাকি না কেন, আমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলি, গুনাহের পাহাড়ের নিচে চাপা পড়ে যাই, তবুও সুযোগ আছে। যেখানে আছেন সেখান থেকেই জীবনের মোড় ঘুরিয়ে নিন এবং নিজের রব্বে কারীমের দরবারে মাথা নত করে তাওবা করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
একদা আল্লাহর নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام তাঁর হাওয়ারিদের (সাথীদের) সাথে উপবিষ্ট ছিলেন। একটি অত্যন্ত সুন্দর ও রূপবান পাখি সেখানে এল এবং তাঁর সামনে মাটিতে গড়াগড়ি দিতে
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami