Share this link via
Personality Websites!
479030
9500
সম্মান কি পুনরায় পাওয়া যায় না...?
প্রিয় ইসলামী ভাইয়েরা! লক্ষ করুন! তাওবাকারীর ওপর আল্লাহ পাকের রহমত কত দ্রুত বর্ষিত হয়। সাধারণত বলা হয়: সম্মান পুনরায় ফিরে পাওয়া যায় না।
হয়তো প্রবাদ হিসেবে কোনো কোনো ক্ষেত্রে এটি ঠিকও হতে পারে, তবে আল্লাহ পাকের করুণার দিকে দৃষ্টিপাত করলে এবং বুযুর্গানে দ্বীনের জীবনী পড়লে জানা যায় যে, যদি মানুষ সঠিক পথ অবলম্বন করে তবে হারিয়ে যাওয়া সম্মানও পুনরায় ফিরে পাওয়া যায়। শর্ত কেবল একটি; মানুষকে সঠিক পথ অবলম্বন করতে হবে। আউলিয়ায়ে কেরামের জীবনী পড়ে দেখুন! হাজারো আউলিয়ায়ে কেরাম আছেন যারা তাওবার আগে গুনাহে লিপ্ত ছিলেন, সমাজে তাদের খারাপ চোখে দেখা হতো, মানুষ তাদের ঘৃণা করত; কিন্তু তারা তাওবা করা মাত্রই যখন নেক পথের পথিক হলেন এবং ইবাদত ও রিয়াযতে মগ্ন হলেন, তখন সেই মানুষগুলোই যারা আগে ঘৃণা করত, তাদের ব্যবহৃত জিনিস থেকেও বরকত নিতে শুরু করল।
আমাদের এখানে মানুষ মনে করে যে, সম্মান টাকা দিয়ে পাওয়া যায়, পদমর্যাদা ও দায়িত্ব দিয়ে পাওয়া যায়, স্যুট-বুট পরলে সম্মান পাওয়া যায়। বান্দার কাছে দামি গাড়ি থাকলে, হাতে দামি মোবাইল থাকলে, হাজার টাকার পোশাক পরলে আর আলীশান দালানে থাকলে সম্মান পাওয়া যায় কিন্তু বিষয়টি এমন নয়। আল্লাহ পাক ইরশাদ করেন:
مَنْ كَانَ یُرِیْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِیْعًاؕ-
(পারা: ২২, সূরা: ফাতির: ১০)
কানযুল ঈমানের অনুবাদ: যে কেউ সম্মান চায়, তবে সম্মান তো সব আল্লাহরই হাতে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami